রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভিডিও শেয়ার করেছে তাতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে অনেক মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ শিব, কেউ আবার হনুমান সেজে তাঁকে প্রণাম করছে, তাঁর সামনে মাথা নিচু করছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 July 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ নতুন নয়। তৃণমূল থেকে শুরু করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি হামেশাই এই অভিযোগ তোলে। সরাসরি নিশানা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi)। অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি বেশি দৃষ্টি দেন। এবার একটি ভিডিও দেখিয়ে (Viral Video) মোদীর বিরুদ্ধে সেই ধর্মকেই অপমান করার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে অনেক মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ শিব, কেউ আবার হনুমান সেজে তাঁকে প্রণাম করছে, তাঁর সামনে মাথা নিচু করছে। এই ভিডিও দেখিয়েই ব্রাত্যর দাবি, যে ব্যক্তি নিজে ধর্ম নিয়ে জ্ঞান দেন, তিনিই আজ এই ধর্মকে অপমান করছেন। ঠিক কী লিখেছেন ব্রাত্য?
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে ব্রাত্য লেখেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্মকে নিয়ে বক্তৃতা দিতে কখনও পিছপা হন না। নানা মঞ্চে তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার মাহাত্ম্য বোঝান, দেশবাসীকে সনাতনের আদর্শে অনুপ্রাণিত হতে বলেন। অথচ তিনিই যখন রাজনৈতিক প্রচারে যান, তখন দেখা যায় নানা দেবদেবীকে সাজিয়ে পাঠানো হচ্ছে তাঁর সামনে।'' ব্রাত্যর কটাক্ষ, আসলে ধর্মীয় প্রতীকের ব্যবহার করা হচ্ছে জনমত টানার জন্য।
The irony is too rich not to point out!
PM @narendramodi, who never misses a chance to lecture the nation on Sanatana Dharma, has allowed sacred deities to be reduced to props for political theatrics.
This isn't devotion; it's a blatant disrespect for our faith and traditions! pic.twitter.com/HmFgqzeiKU— Bratya Basu (@basu_bratya) July 7, 2025
শিক্ষামন্ত্রীর স্পষ্ট কথা, এটি ভক্তি নয়, শ্রদ্ধা নয়। আদতে এটা হল মানুষের আস্থাকে অস্ত্র করে ভোটের জমি দখলের চেষ্টা। নরেন্দ্র মোদী তথা বিজেপির এই আচরণ আসলে মানুষের বিশ্বাস, সংস্কার ও ঐতিহ্যের প্রতি একপ্রকার নির্লজ্জ অবমাননা বলেই মনে করেন তিনি।