Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির কাছেই বোমা! জঙ্গি যোগের সন্দেহ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের (Bhagwant Mann) বাড়ির কাছেই তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল! এই বোমা উদ্ধারের (Bomb Recovery) ঘটনায় কি কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও যেসময় বোমা

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির কাছেই বোমা! জঙ্গি যোগের সন্দেহ পুলিশের

শেষ আপডেট: 2 January 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের (Bhagwant Mann) বাড়ির কাছেই তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল! এই বোমা উদ্ধারের (Bomb Recovery) ঘটনায় কি কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও যেসময় বোমা উদ্ধার হয়, তখন নিজের বাসভবনে ছিলেন না ভগবন্ত।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের ৫০০ মিটার দূরে হেলিপ্যাডের কাছেই সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন একজন টিউবওয়েল সারাইকর্মী। তিনিই খবর দেন নিরাপত্তারক্ষীদের। তাঁরা এসে বিষয়টা বুঝতে পেরেই পুলিশকে খবর দেন। আসে বম্ব স্কোয়াডের সদস্যরাও।

পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডও সমান্তরাল তদন্ত চালাচ্ছে। চণ্ডীগড় প্রশাসনের নোডাল অফিসার জানান, 'মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একটি তাজা বোমা উদ্ধার হয়। কিন্তু ওখানে কীভাবে এই বোমা এল, এই ঘটনার পিছনে কারা কারা জড়িত রয়েছে, সবই তদন্ত করে দেখা হচ্ছে।'

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাঞ্জাবে ফের নতুন করে খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ মাথাচাড়া দিচ্ছে। যদিও ভারতে নিষিদ্ধ এই সংগঠন। তবুও পাঞ্জাবে এই সংগঠনের কার্যকলাপ চলছে গোপনে। মুখ্যমন্ত্রীর বাড়ি সামনে বোমা উদ্ধারের ঘটনায় খলিস্তানপন্থী সংগঠনের যোগ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলের মধ্যে চুল কাটতে চেয়েছেন শীজান! অভিনেতার আবেদন নিয়ে মস্করা, জবাব দিলেন আইনজীবী


```