Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

জমি মাফিয়াদের সঙ্গে বিএলআরওদের আঁতাত! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই রিপোর্ট চাইল নবান্ন

দু’একজন বিএলআরও জমি মাফিয়াদের সঙ্গে আঁতাত করে জমি কেনাবেচার কাজে নেমে পড়েছেন বলে বুধবার শিলিগুড়ির সভা থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিস তিনি যে বরদাস্ত করবেন না, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। 

জমি মাফিয়াদের সঙ্গে বিএলআরওদের আঁতাত! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই রিপোর্ট চাইল নবান্ন

শেষ আপডেট: 13 December 2023 21:33

দ্য ওয়াল ব্যুরো:  দু’একজন বিএলআরও জমি মাফিয়াদের সঙ্গে আঁতাত করে জমি কেনাবেচার কাজে নেমে পড়েছেন বলে বুধবার শিলিগুড়ির সভা থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিস তিনি যে বরদাস্ত করবেন না, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। 

মুখ্যমন্ত্রীর ওই হুঁশিয়ারির পরই, এবার জেলাশাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। সূত্রের খবর, বৃহস্পতিবার জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্সে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেথানেই জেলাশাসকদের উদ্দে্শে বলা হয়, কিছু বিএলআরও সাধারণ মানুষের সঙ্গে জমি মাফিয়ার মতো আচরণ করছেন। তাঁরা জমি মাফিয়াদের সঙ্গে যোগ সূত্র রেখে কাজ করছেন বলে অভিযোগ আসছে। 

এ ব্যাপারে জেলাশাসকদের তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, জেলাশাসকদের রিপোর্টে কোনও বিডিও-র বিরুদ্ধে অভিযোগ উঠে এলে তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “আমার কাছে খবর আছে, দু’একজন বিএলআরও (ব্লক ভূমি সংস্কার আধিকারিক) কিছু দুষ্টু লোকের সঙ্গে মিলে নানা রকম জমি কেনা বেচার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমি জমি দফতরের সচিবকে বলব, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন।”

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, “একজন অফিসার যদি জড়িত থাকে তাঁকেও আমি ছেড়ে কথা বলব না। একজনের জন্য সকলের বদনাম যেন না হয়। সকলে কিন্তু খারাপ নয়।”

সম্প্রতি বিশ্ববাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। সেখানে হাজির ছিলেন দেশ বিদেশের শিল্পপতিরা। ইতিমধ্যে রাজ্যে শিল্পস্থাপন করতে চেয়ে মৌ সাক্ষর করেছে একাধিক শিল্প সংস্থা। সূত্রের খবর, রাজ্যে শিল্প সম্ভাবনা তৈরি হওয়ার পরই নতুন করে জমির দালালি শুরু হতে পারে। তাই নবান্নের এই সক্রিয়তা বলে মনে করা হচ্ছে।


```