Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ক্ষুদ্র-মাঝারি শিল্পে কেন্দ্রের বিচারে শীর্ষে বাংলার মহিলারা, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

রাত পোহালেই দেবী পক্ষ। এমন আবহে সারা দেশের নিরিখে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে শীর্ষ স্থান অধিকার করল বাংলার মহিলারা।

ক্ষুদ্র-মাঝারি শিল্পে কেন্দ্রের বিচারে শীর্ষে বাংলার মহিলারা, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 1 October 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই দেবী পক্ষ। এমন আবহে সারা দেশের নিরিখে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে শীর্ষ স্থান অধিকার করল বাংলার মহিলারা। মঙ্গলবার রাতে টুইটে এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের (এমএসএমই) তরফে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে রাজ্যকে। এজন্য রাজ্যের মহিলাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও বেশি করে নারীদের স্বনির্ভর হওয়ার জন্য এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।


টুইটে মুখ্যমন্ত্রী  লিখেছেন, সারা দেশের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার মহিলারা শীর্ষে। কেন্দ্রের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, নারীদের স্বনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। সে কারণেই আজ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে মহিলারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বস্তুত, এসএমই সেক্টরে সুতি বস্ত্র, উল, সিল্ক, পাটজাত পণ্য, কাঠের বিভিন্ন সামগ্রী, খাদ্য পণ্য-সহ একাধিক শিল্প রয়েছে। এর মধ্যে বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প সরাসরি মহিলাদের দ্বারা পরিচালিত হয়। সেগুলির নিরিখেই দেশে শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে বাংলা।


```