দ্য ওয়াল ব্যুরো: তালিবানের (taliban) আফগানিস্তান (afghanistan) দখলের পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে চলতি মাসের শেষ সপ্তাহে মার্কিন সফরে (us visit) যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তাঁর সফরসূচি ঘিরে আলোচনা চলছে। সব ঠিকঠাক চললে ২২ থেকে ২৭ সেপ্টেম্বর তাঁর ওয়াশিংটন ডিসি সফরের সম্ভাবনা উজ্জ্বল। জো বাইডেন (joe biden) আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে মোদীর প্রথম মার্কিন সফর। অন্ততঃ তিনবার অবশ্য ইতিমধ্যেই ভার্চুয়াল সাক্ষাত্ হয়েছে তাঁদের। মার্চে কাদ সামিটে, এপ্রিলে জলবায়ু বদল সামিটে, জুনে জি-৭ শীর্ষবৈঠকে।
আরও পড়ুন---এখানে বোমা-বুলেট চলে না, এ দেশের মুসলিমদের রেহাই দিন, তালিবানকে পাল্টা ভারত
আগে ঠিক ছিল জি-৭ সম্মেলন উপলক্ষ্যে ব্রিটেনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই বাইডেনের মুখোমুখি হবেন তিনি। কিন্তু দেশে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সঙ্গীন পরিস্থিতি চলছে তখন। তাই সফর বাতিল করেন প্রধানমন্ত্রী।
আসন্ন সফরে বাইডেনের পাশাপাশি শীর্ষ মার্কিন প্রশাসনিক কর্তাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে তাঁর।
আরও পড়ুন--নেতাজিকে বাঁচাতে স্বামীকে হত্যা করেছিলেন এই বীরাঙ্গনা, স্তন উপড়ে নিয়েছিল ব্রিটিশরা
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ২০১৯ সালে শেষ মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে সেবার তাঁর ‘অব কি বার ট্রাম্প সরকার’ মন্তব্যে ডেমোক্র্যাটরা খুব অসন্তুষ্ট হয়েছিল। গত ২ বছর বাদ ভারতের চেষ্টা হবে ডেমোক্র্যাটদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, যারা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার নিয়ে খুবই সরব।
কৌশলগত দিক থেকে দুদেশ ইন্দো-প্যাসিফিক এজেন্ডা নিয়ে কাজ করবে, বিশেষ করে যখন চিন উভয়ের কাছেই উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মোদীর সফরের সময়ই ওয়াশিংটন ডিসিতে কাদ সামিটের প্ল্যান করা হচ্ছিল, যেখানে গোষ্ঠীর নেতারা মুখোমুখি কথা বলবেন। কিন্তু শুক্রবার এক বছরের মাথায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার ইস্তফার সিদ্ধান্ত তাতে জল ঢেলে দিয়েছে। সূত্রের খবর, যেহেতু এখন সব কাদ নেতাদের একসঙ্গে আলোচনার টেবিলে বসানো সম্ভব হচ্ছে না, তাই অন্ততঃ দুই নেতা মোদী, বাইডেন সামনাসামনি কথা বলুন, আর সুগা ও অস্ট্রেলিয়ার স্কট মরিসন ভার্চুয়ালি হাজির থাকুন, এমন আয়োজনের চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রীর এজেন্ডা স্থির করতে ইতিমধ্যেই বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাইডেন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সেই আলোচনায় দিপাক্ষিক কৌশলগত বোঝাপড়া, আফগান পরিস্থিতির মতো আঞ্চলিক, বিশ্ব রাজনীতির ইস্যুতেও কথা হয়েছে।