Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ঋতুমতী মহিলাদের ভ্যাকসিন দেওয়া যাবে না, ৫ দিন পর আসতে বলল টিকাকরণ কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: ঋতুমতী মহিলাদের কোভিড টিকাকেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তর কর্নাটকে। ওই এলাকায় একাধিক টিকাকরণ কেন্দ্রেই মহিলাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে খবর। ঠিক কী ঘটেছে? জানা গেছে, উত্তর কর্ণাটকের রায়চুর, বেলাগাভি

ঋতুমতী মহিলাদের ভ্যাকসিন দেওয়া যাবে না, ৫ দিন পর আসতে বলল টিকাকরণ কেন্দ্র

শেষ আপডেট: 3 July 2021 13:39

দ্য ওয়াল ব্যুরো: ঋতুমতী মহিলাদের কোভিড টিকাকেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তর কর্নাটকে। ওই এলাকায় একাধিক টিকাকরণ কেন্দ্রেই মহিলাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে খবর। ঠিক কী ঘটেছে? জানা গেছে, উত্তর কর্ণাটকের রায়চুর, বেলাগাভি এবং বিদারের মতো কয়েকটি জায়গায় টিকাকরণ কেন্দ্রে মহিলারা গেলেই তাঁদের জিজ্ঞাসা করা হচ্ছে পিরিয়ড চলছে কিনা। উত্তর যদি হ্যাঁ হয় তবে টিকা না দিয়েই বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের। বলা হচ্ছে ঋতুস্রাব শেষ হওয়ার দিন পাঁচেক পর ভ্যাকসিন নিতে। কেন এমন নিদান? স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, ঋতুমতী অবস্থায় কোভিড টিকা নিলে মহিলাদের রক্তক্ষরণ আরও বাড়তে পারে। তাঁদের শারীরিক দুর্বলতাও বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে। তবে সরকারের তরফে ঋতুমতী মহিলাদের জন্য এমন বিশেষ কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। প্রশাসন জানাচ্ছে অন্যান্য এলাকায় ঋতুমতী মহিলারা করোনা টিকা পাচ্ছেন। পিরিয়ড শেষ হওয়ার ৫ দিন পর ভ্যাকসিন নিতে হবে, রাজ্য সরকার এমন কোনও নিদান দেয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলেছেন, ঋতুস্রাবে কোভিড টিকা নেওয়া এমন কিছু ঝুঁকির নয়। নেওয়াই যায়। তবে টিকাকরণ শুরু হওয়ার আগে থেকেই এমন একটা গুজব ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বলা হয়েছিল, পিরিয়ড চলাকালীন ভ্যাকসিন নিলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ৫ দিন পর টিকা নেওয়া উচিত বলে দাবি করছিলেন কেউ কেউ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও এমন গুজব উড়িয়ে দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল সকলকেই। তবু এমন ঘটনা ঘটল উত্তর কর্ণাটকে।

```