Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

মন্ত্রীর অস্বীকার, আরিয়ান মামলায় তদন্তকারী এনসিবি কর্তার ওপর 'নজরদারি'!

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (aryan khan) মুম্বই-গোয়া প্রমোদতরী থেকে তাঁর নেতৃত্বে তল্লাসি অভিযান চালিয়ে আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (ncb)। মুম্বই পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন সেই মাদক

মন্ত্রীর অস্বীকার, আরিয়ান মামলায় তদন্তকারী এনসিবি কর্তার ওপর 'নজরদারি'!

শেষ আপডেট: 12 October 2021 09:58

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (aryan khan) মুম্বই-গোয়া প্রমোদতরী থেকে তাঁর নেতৃত্বে তল্লাসি অভিযান চালিয়ে আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (ncb)। মুম্বই পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন সেই মাদক দমনকারী সংস্থার মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (samir wangkhede)। সোমবারই সমীর সংস্থার পদস্থ কর্তাদের নিয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সঞ্জয় পাণ্ডের সঙ্গে দেখা করে কিছুদিন ধরে তাঁদের ওপর নজরদারি (stalking) চলছে বলে দাবি করেছেন। সমীর ক্রুজ থেকে মাদক উদ্ধার, শাহরুখ পুত্র সমেত মাদক কাণ্ডে (drug case) একাধিক গ্রেফতারি-পুরো ঘটনার তদন্ত, অভিযানের তদারকি করছেন। সমীরের দাবি, তিনি বুঝতে পারছেন, সারাক্ষণ কেউ তাঁকে ফলো করছে, তাঁর গতিবিধির ওপর নজর রাখছে। সমীরের অভিযোগের তির মুম্বই পুলিশের দিকে। কিন্তু মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী (home minister) দিলীপ ওয়ালসে পাতিল মুম্বই পুলিশের এধরনের নজরদারির ব্যাপারে তাঁর কাছে কোনও খবর নেই বলে জানিয়ে দিলেন। তিনি বলেছেন, আমি এমন কোনও খবর জানি না, এরকম কোনও অর্ডারও দেওয়া হয়নি। পদস্থ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার সমীর মুম্বইয়ে পুলিশি অভিযোগ দায়ের করে নিজের দাবির স্বপক্ষে সিসিটিভি ফুটেজও পেশ করেছেন। দুজন পুলিশকর্মী তাঁকে সবসময় অনুসরণ করে বলে জনৈক এনসিবি অফিসারকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। ওই এনসিবি কর্তার দাবি, ২০১৫ সালে মৃত্যুর পর সমীরের মাকে ওশিওয়াড়ায় যে কবরখানায় সমাহিত করা হয়েছিল, তিনি সেখানে নিয়মিত যান। ইদানীং দেখছেন, কবরখানায় তিনি গেলে তাঁর পিছু নেয় ওশিওয়াড়া থানার দুজন কর্মী। তারা কবরখানায় ঢুকে সমীর কী করছেন না করছেন, তার সিসিটিভি ফুটেজ খুলে নিয়েছে।  

```