Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

কাটোয়ায় সাপের ছোবলে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্কুলের হেডস্যার

মঙ্গলবার কোসিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের ক্লাস ফাইভের ছাত্র ইন্দ্রজিৎ মাঝি (১০) স্কুলের মাঠে খেলছিল। হঠাৎই তার পায়ে কিছু একটা কামড়ে দেয়। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তার পায়ে বরফ ঘষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

কাটোয়ায় সাপের ছোবলে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্কুলের হেডস্যার

শেষ আপডেট: 4 October 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কাটোয়ায় সাপের ছোবলে ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের 
গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ১০৬(১)/১২৫(বি) বি এন এস এবং ৭৫ জুভেনাইল জাস্টিস (২০১৫)  ধারা যোগ করা হয়েছে। 

মঙ্গলবার কোসিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের ক্লাস ফাইভের ছাত্র ইন্দ্রজিৎ মাঝি (১০) স্কুলের মাঠে খেলছিল। হঠাৎই তার পায়ে কিছু একটা কামড়ে দেয়। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তার পায়ে বরফ ঘষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সন্ধের দিকে টিউশনে গিয়ে জ্ঞান হারায় ওই ছাত্র। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে  বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘেরাও করেন কয়েকশো উত্তেজিত জনতা। ইন্দ্রজিতের পরিবারের অভিযোগ, স্কুল চত্বরেই তাকে সাপ ছোবল মেরেছিল। ঘটনার কথা সে এক শিক্ষককে জানায়। কিন্তু, ওই শিক্ষক এক অশিক্ষক কর্মচারিকে দেখতে বলেন। সেই অশিক্ষক কর্মচারি ক্ষতস্থানে ডেটল লাগিয়ে ছেড়ে দেন। 

যত বেলা গড়ায় তত নিস্তেজ হতে শুরু করে ইন্দ্রজিৎ। বিকেলে টিউশন পড়তে গিয়ে আচমকা অচৈতন্য হয়ে পড়ে। দ্রুত তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষক 
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, "এই ঘটনা খুবই মর্মান্তিক। কিন্তু এতে আমাদের কিছু করার নেই। ওই বাচ্চাটিকে যে কিছুতে কামড়েছে সেটা আমাকে কেউই বলেননি। আজ পরিকল্পিতভাবে এসে আমার উপর হামলা করা হয়। সময়মতো পুলিশ না এলে আমার প্রাণ সংশয় হতে পারত।"

 এদিন মৃত ছাত্রের মা বলেন, “আমার ছেলে বাড়িতে এসে আর কথাই বলতে পারছিল না। স্কুলে বারবার স্যারকে বলেছিল। কেউ একবারও ঠিকভাবে শোনেননি। তাহলে আমার ছেলেটাকে হারাতে হত না।” ওই ঘটনায় প্রধান শিক্ষকের গ্রেফতারি নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। 


```