Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দিনভর তল্লাশিতেও খোঁজ মিলল না খনির গর্তে পড়ে যাওয়া যুবকের, রাতেও খোঁজ চালাচ্ছে ইসিএল

রবীন্দ্রর খোঁজ না পেলেও বিকেলের দিকে খনি থেকে একটি সাইকেল উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তারপরে নতুন উদ্যোমে তাঁরা খোঁজাখুঁজি শুরু করলেও ফল মেলেনি কোনও।

দিনভর তল্লাশিতেও খোঁজ মিলল না খনির গর্তে পড়ে যাওয়া যুবকের, রাতেও খোঁজ চালাচ্ছে ইসিএল

দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে

শেষ আপডেট: 3 January 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জামুরিয়ার কুনুস্তোড়িয়া এলাকায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যাওয়া ৩৮ বছর বছরের রবীন্দ্র রায়ের সন্ধান এখনও মেলেনি।  দিনভর দফায় দফায় তাঁর খোঁজে তল্লাশি চালায় ইসিএলের রেসকিউ টিম। পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে উঠে এলে গ্রামবাসীরাই জীবনের ঝুঁকি নিয়ে খনিতে নামেন। বিকেল গড়ানোর পরেও খোঁজ না মেলায় তাঁরাও উঠে আসতে বাধ্য হন। এখন বিশেষ আলোর ব্যবস্থা করে নতুন করে তল্লাশি অভিযানে নামল ইসিএল। 

রবীন্দ্রর খোঁজ না পেলেও বিকেলের দিকে খনি থেকে একটি সাইকেল উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তারপরে নতুন উদ্যোমে তাঁরা খোঁজাখুঁজি শুরু করলেও ফল মেলেনি কোনও। বেলা পড়ে আসায় আলোর অভাবে উদ্ধার কাজ বন্ধ রেখে উঠে পড়েন তাঁরা। এরপর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় উদ্ধার কাজ। 

সন্ধে নামার পর আলোর ব্যবস্থা করে আবার খোলামুখ খনিতে নামে ইসিএলের উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাঁর। দুপুরের পরেও ইসিএলের উদ্ধারকারী দল রবীন্দ্রকে উদ্ধার না করতে পারায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাই জীবনের ঝুঁকি নিয়ে খোলামুখ খনিতে নামেন। তাঁদের দাবি, এমন অবৈধ খনিগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। আপাতত উদ্ধারকাজ চলছে। আতঙ্ক আর আশার দোলাচলে রয়েছে গোটা এলাকা।

শুক্রবার ভোরে প্রাতঃকৃত্য সারতে গিয়ে ওই ব্যক্তি অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কয়লাখনির খোলা গর্তে পড়ে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ খনির কারণে জায়গাটি বিপজ্জনক অবস্থায় ছিল। 


```