Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

নান্দুরে তরুনী খুন! প্রতিবাদে পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকল জাতীয় সড়ক

১৪ অগস্ট পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় নৃশংসভাবে গলা কেটে খুন করা হয় এক তরুণীকে। তরুণী কয়েকদিন আগেই বেঙ্গলুরু থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়ির ১০০ মিটার দূরে পাওয়া যায় তাঁর রক্তাক্ত দেহ।

নান্দুরে তরুনী খুন! প্রতিবাদে পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকল জাতীয় সড়ক

প্রতিবাদে পাঁচ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ রাখল বিজেপি

শেষ আপডেট: 19 August 2024 00:12

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের রাতে নান্দুরে এক তরুণীকে গলা কেটে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। এই ঘটনারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশি আশ্বাসে টানা পাঁচ ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ রাখা হয়। পরে বিকেল সাড়ে চারটে নাগাদ আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেন।

গত ১৪ অগস্ট পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় নৃশংসভাবে গলা কেটে খুন করা হয় এক তরুণীকে। তরুণী কয়েকদিন আগেই বেঙ্গলুরু থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়ির ১০০ মিটার দূরে পাওয়া যায় তাঁর রক্তাক্ত দেহ।

এই ঘটনার পরে বর্ধমান থানা ও শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পরদিন থানা ঘেরাও করেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। চাপে পরে সিট গঠন করে পুলিশ এই রহস্যজনক খুনের তদন্ত শুরু করেছে।

রবিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের গাংপুর সংলগ্ন রাস্তায় অবরোধ করে জনজাতির বেশ কয়েকটি সংগঠন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধ চলাকালীন বিজেপি মালদহের হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু হাজির হন। তিনি বলেন "পুলিশ প্রশাসন কী করছে খুনের ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।আমরা এই ঘটনায় সিবিআই তদন্ত চাই।"

ভারত জাকাত মাঝি পরগনার মহলের নেতৃত্বে গাংপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয়। তির ধনুক, হাঁসুয়া, টাঙ্গি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। পাশাপাশি আরজিকরের ঘটনার ন্যায় বিচারের দাবি রাখেন তাঁরা।


```