Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

বড়দিনের রাতে বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু বর্ধমানে, জখম ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া চারচাকা গাড়ি প্রথমে ধাক্কা দেয় একটি দোকানে। তারপরেই পরপর ধাক্কা দেয় বাইকচালক, সাইকেল আরোহী এবং এক পথচারীকে।

বড়দিনের রাতে বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু বর্ধমানে, জখম ৫

গুসকরায় পথ দুর্ঘটনা

শেষ আপডেট: 26 December 2024 11:10

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বড়দিনের রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। প্রাণ হারালেন দুজন। বুধবার রাত ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা মানকর রোডে ধারাপাড়ার কাছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া চারচাকা গাড়ি প্রথমে ধাক্কা দেয় একটি দোকানে। তারপরেই দোকানের একাংশ ভেঙে দিয়ে পরপর ধাক্কা দেয় বাইকচালক, সাইকেল আরোহী এবং এক পথচারীকে। প্রাণ গেল দুজনের। জখম হন ৫ জন। সাতজনকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গিয়েছে বুধবার রাতে গুসকরার দিকে আসছিল চারচাকা গাড়িটি। বেপরোয়া গতিতেই আসছিল। চালকও ছিল মদ্যপবস্থায়। এরপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধারাপাড়ায় রাস্তার ধারে একটি মুদিখানা দোকানে ধাক্কা দেয়। তারপর দোকানের একাংশ ভেঙে দিয়ে এক পথচারী, একটি বাইক এবং একটি সাইকেলে ধাক্কা দেয়। তারপর চারচাকা গাড়িটি উল্টে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম কালীপ্রসাদ পাল(৪০) এবং শ্রীমন্ত দাস (২৫)।


```