Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

লাল পতাকা নিয়ে মিছিল করে এসে হাতে নিলেন তৃণমূলের পতাকা, নজিরবিহীন যোগদান বর্ধমানে

লাল পতাকা হাতে নিয়ে মিছিল করে তৃণমূলে সভায় গেলেন তাঁরা। যোগদান পর্বে লাল পতাকা মাটিতে নামিয়ে রেখে হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা।

লাল পতাকা নিয়ে মিছিল করে এসে হাতে নিলেন তৃণমূলের পতাকা, নজিরবিহীন যোগদান বর্ধমানে

লাল পতাকা হাতে নিয়ে মিছিল করে তৃণমূলে সভায়

শেষ আপডেট: 1 July 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: সিপিএম থেকে তৃণমূলে যোগদানের ঘটনা নতুন কিছু নয়। তবে বর্ধমানের যেভাবে বাম নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিলেন, তা নজিরবিহীন। লাল পতাকা হাতে নিয়ে মিছিল করে তৃণমূলে সভায় গেলেন তাঁরা। যোগদান পর্বে লাল পতাকা মাটিতে নামিয়ে রেখে হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। এমনই ঘটনার সাক্ষী থাকল আউশগ্রামের বিষ্ণুপুরের বাসিন্দারা। 

রবিবার সন্ধেবেলায় তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের সিপিআইএমের দু’জন পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। মঞ্চে এদিন উপস্থিত ছিলেন আউশগ্রাম-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ অন্যান্য নেতারা। 

অমরপুর পঞ্চায়েতের মোট ১৯ জন সদস্য। তাদের মধ্যে ১৩ জন তৃণমূল, বাকিদের মধ্যে পাঁচ জন সিপিআইএম ও একজন বিজেপির ছিলেন। বিষ্ণুপুরের দু'জন সিপিআইএমের সদস্য মাসকুরা খাতুন ও শেখ আজাহারউদ্দিন তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েতে তাদের সদস্য সংখ্যা ১৫ হল। এতে অমরপুর অঞ্চলে তৃণমূলের দলীয় শক্তি আরও বৃদ্ধি পেল বলে দাবি করেছেন তৃণমূল নেতা আব্দুল লালন।

 এবিষয়ে সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, "ভোট পরবর্তী হিংসার এটাও একটা নমুনা। লোকসভা ভোটের পরে গোটা পূর্ব বর্ধমান জেলাতে নানাভাবে বামেদের ভয় দেখানো হচ্ছে।" যদিও সে কথা মানতে নারাজ দলত্যাগী পঞ্চায়েত সদস্য শেখ আজহার উদ্দিন। তিনি বলেন, " কোনও হুমকি বা ভয়ে নয়। আব্দুল লালনের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।"


```