Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে আচমকা বুকে ব্যথা! পড়ে গেলেন তরুণী, হাসপাতালে মৃত ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: জিম (Gym) করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন খাস কলকাতার (Kolkata) এক তরুণী। তাঁকে সঙ্গে সঙ্গে জিম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত ওই তরুণীর নাম ঋত্বিক

বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে আচমকা বুকে ব্যথা! পড়ে গেলেন তরুণী, হাসপাতালে মৃত ঘোষণা

শেষ আপডেট: 10 August 2022 02:25

দ্য ওয়াল ব্যুরো: জিম (Gym) করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন খাস কলকাতার (Kolkata) এক তরুণী। তাঁকে সঙ্গে সঙ্গে জিম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, মৃত ওই তরুণীর নাম ঋত্বিকা দাস, বয়স ২০ বছর। বাঁশদ্রোণীতে (Bansdroni) থাকতেন তিনি। জিম করতে গিয়ে মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। বুকে ব্যথা হচ্ছে বলে জানান বাকিদের।

এরপর ঋত্বিকা ওয়ার্ম করতে শুরু করেছিলেন বলে খবর। তখনই হঠাৎ পড়ে যান। আর ওঠেননি। তাঁর চোখেমুখে জল ছেটানো হয়, বাড়িতে খবর দেওয়া হয়। তারপর তড়িঘড়ি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মাত্র তিন মাস আগে জিমে ভর্তি হয়েছিলেন ঋত্বিকা। তাঁর ওজন বেড়ে যাচ্ছিল বলে বাড়িতে জিমে ভর্তি হওয়ার বায়না করেছিলেন।

ঋত্বিকার বাবা পেশায় একজন অটোচালক। তাঁর পরিবারের তরফে বলা হয়েছে মেয়ের কোনও অসুখ ছিল না। কীভাবে কী হল কিছুই ভেবে পাচ্ছেন না তাঁরা। শোক যেন বাধ মানছে না কিছুতেই। জলজ্যান্ত মেয়েটা এভাবে জিম করতে গিয়ে আর ফিরবে না, তা কেউ ভাবতেও পারেননি।

আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে যৌন নিগ্রহের চেষ্টা! ধুপগুড়িতে গ্রেফতার প্রৌঢ়


```