Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

প্রকৃতির মর্মান্তিক প্রতিশোধ! পিঁপড়ের বাসা পোড়াতে গিয়ে নিজেই পুড়ে মারা গেলেন যুবতী

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও মৃত্যুই দুঃখজনক। কাউকে আঘাত করলে সেটা বুমেরাং হয়ে ফিরে আসে। প্রমাণ হল আরও একবার। কিন্তু নিজেদের সুখের জন্য অন্যকে আঘাত করবেন কেন? সাবধান হয়ে যান, কারণ একটা ক্ষুদ্র প্রাণীর মধ্যেও কিন্তু প্রতিশোধস্পৃহা কাজ করে। যা

প্রকৃতির মর্মান্তিক প্রতিশোধ! পিঁপড়ের বাসা পোড়াতে গিয়ে নিজেই পুড়ে মারা গেলেন যুবতী

শেষ আপডেট: 25 November 2020 09:45

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও মৃত্যুই দুঃখজনক। কাউকে আঘাত করলে সেটা বুমেরাং হয়ে ফিরে আসে। প্রমাণ হল আরও একবার। কিন্তু নিজেদের সুখের জন্য অন্যকে আঘাত করবেন কেন? সাবধান হয়ে যান, কারণ একটা ক্ষুদ্র প্রাণীর মধ্যেও কিন্তু প্রতিশোধস্পৃহা কাজ করে। যাকে আপনি শেষ করতে আসছেন, দেখা গেল সেই আপনাকে শেষ করে দিল। এমনই এক ট্র্যাজিক ঘটনা ঘটেছে চেন্নাইতে। ২৭ বছর বয়সের এক যুবতী কেরোসিনের আগুনে পুড়ে মারা গেল। গত শনিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরুমল কইল স্ট্রীটে। মেয়েটির নাম এস সঙ্গীতা। তিনি ও তার মা একসঙ্গে একটি পিঁপড়ের বাসা ভাঙতে এসেছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি ও তার মা একসঙ্গে বাড়ির পাশের একটি পিঁপড়ের বাসা ভাঙতে এসেছিলেন। কেরোসিন তেল সঙ্গে এনেছিলেন তাঁরা। সেসময় পিঁপড়েগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তার মধ্যেই কয়েকটি সঙ্গীতার পায়ে উঠে তাঁকে কামড়ে দেয়। অমনযোগী হয়ে পিঁপড়ে সরাতে গিয়েই তাঁর নিজের গায়ে কেরোসিন তেল পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সঙ্গীতার মা বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর হাতও পুড়ে যায় আগুনে। বহুক্ষণ চিৎকার করার পর সঙ্গীতার বাবা ছুটে আসে। কোনও মতে জল দিয়ে নেভানোর চেষ্টা করেও তিনি পারেননি। ৯০ শতাংশ আগুনে পোড়া সঙ্গীতার দেহই হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। সঙ্গীতা একটি আইটি ফার্মে কাজ করত। তার বাবা গাড়ির চালক। লকডাউনের পর তার বাবার চাকরি চলে যায়। তার মা একজন সাধারণ গৃহিণী। তাঁর একটি ছোট ভাই আছে, যে এখনও কলেজে পড়ে। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এখন সংসার কীভাবে চলবে এই দুশ্চিন্তাতেই রয়েছেন তাঁরা।

```