Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

এশিয়ান গেমসের সাড়ম্বরে উদ্বোধন, চমক চিনের, ভারতের পতাকা বইলেন লভলিনারা

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) সূচনা (Opening) হয়েছিল ভারতে ১৯৫১ সালে। এটি ১৯তম আসর, সেই মেগা ইভেন্টে আধুনিকতার সঙ্গে সংস্কৃতি কোন স্তরে পৌঁছে গিয়েছে দেখাল চিন (China)। তারা প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা

এশিয়ান গেমসের সাড়ম্বরে উদ্বোধন, চমক চিনের, ভারতের পতাকা বইলেন লভলিনারা

শেষ আপডেট: 23 September 2023 18:38

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) সূচনা (Opening) হয়েছিল ভারতে ১৯৫১ সালে। এটি ১৯তম আসর, সেই মেগা ইভেন্টে আধুনিকতার সঙ্গে সংস্কৃতি কোন স্তরে পৌঁছে গিয়েছে দেখাল চিন (China)। তারা প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লেজার শো-র মাধ্যমে। কিভাবে খেলার গতি বেড়েছে, পাশাপাশি জীবনের চলার ছন্দে প্রযুক্তি কত সুন্দরভাবে পাশে রয়েছে, সেটিও শনিবার দেখা গিয়েছে গেমসের সূচনায়।

বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলল আয়োজক দেশ চিন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বেশ ভালভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার ছিল না আতশবাজির প্রদর্শন, এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম। তবে থ্রিডি আলো ও লেজার শো এমনভাবে করা হয়েছে, যেন মনে হয়েছে আতশবাজির ফোয়ারা ছুটছে।

ভারতের পতাকা বইছেন লভলিনা ও হরমনপ্রীত সিং।

মার্চ পাস্টে ভারতীয় ক্রীড়াবিদদের পরনে ছিল খাকি রংয়ের পোশাক। মেয়েরা পরেছিলেন শাড়ি ও ছেলেরা কুর্তা। জাতীয় পতাকা ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও বক্সার লভলিনা বরগোঁয়াই। এটিও তাঁদের কাছে পরমপ্রাপ্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ৮ অক্টোবর পর্যন্ত গেমস চলবে। মোট রয়েছে তিনটি রোবট ম্যাসকট। যাদের নাম চেনচেন, কংকং ও লিয়ানলিয়ান। তিন ম্যাসকটের সম্মিলিত পোষাকি নামটি হল, মেমোরিস অব জিয়াংনান।

হাংঝাউ স্পোর্টস সেন্টারকে বলা হয় বিগ লোটাস। মোট ৮০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। গতবার ভারতীয় দল জাকার্তা এশিয়ান গেমসে মোট ৭০টি পদক জিতেছিল। এবার লক্ষ্য সেঞ্চুরি পদক।

ইস্টবেঙ্গলে আরও চারবছরের জন্য নাওরেম মহেশ, পেলেন কোচেরও প্রশংসা


```