Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

গেমসের মঞ্চে অভিষেক তিতাসের, গলি ক্রিকেট থেকে রাজপথে মাতৃহারা পূজা

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ভারতীয় সিনিয়র মহিলা দলের জার্সিতে অভিষেক (Debut) হল বাংলার তিতাস সাধুর (Titas Sadhu)। তিতাস ব্যান্ডেলের মেয়ে, তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলেরও অন্যতম সদস্যা ছিলেন। রবিবার গেমসে

গেমসের মঞ্চে অভিষেক তিতাসের, গলি ক্রিকেট থেকে রাজপথে মাতৃহারা পূজা

শেষ আপডেট: 24 September 2023 12:01

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ভারতীয় সিনিয়র মহিলা দলের জার্সিতে অভিষেক (Debut) হল বাংলার তিতাস সাধুর (Titas Sadhu)। তিতাস ব্যান্ডেলের মেয়ে, তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলেরও অন্যতম সদস্যা ছিলেন।

রবিবার গেমসের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ১৮ বছরের তিতাসের হাতে ভারতীয় দলের টুপি তুলে দেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। গর্বিত তিতাস মাঠে দাঁড়িয়ে বলেছেন, ‘বহুদিনের স্বপ্ন সফল হল। যখন পাড়ার মাঠে খেলতাম, সেইসময় ভাবিনি এভাবে জাতীয় দলের হয়ে একটা বড় মঞ্চে অভিষেক হবে। কিন্তু কোনওদিন পরিশ্রম করতে কুণ্ঠাবোধ করিনি, তাই মনে হয় এই দিনটা আমার জীবনে এসেছে।’

তিতাসের মতোই ভারতীয় দলে এদিন এক তারকার উত্থান ঘটেছে, তাঁর জীবনটাও অন্য খাতে বইছিল। ভারতীয় মহিলা দলের মিডিয়াম পেসার পূজা বস্ত্রকার খেলতেন ছেলেদের দলে। মধ্যপ্রদেশের বিলাসপুরের গলি ক্রিকেট থেকে যাঁর উত্থান। পাড়ায় মেয়েদের কোনও দল ছিল না বলে ছেলেদের মতো চুল কেটে তাদের সঙ্গেই খেলতে নেমে যেতেন। সেই শুরু।

দশ বছর বয়সে পূজা মা-কে হারান। দুই দিদির কাছেই মানুষ হয়েছেন। বাবা বন্ধন রাম বিএসএনএলের কর্মী। তিনি কোনওদিন চাইতেন না মেয়ে খেলাধুলো করুক। ১৮ বছর বয়সে পূজার জীবনে কালোমেঘের ঘনঘটা। হাঁটুতে বড়রকমের চোট লাগে। ক্রিকেট জীবনই শেষ হয়ে যেত। বিলাসপুরের কোচ আশুতোষ শ্রীবাস্তব ওই অলরাউন্ডারকে নিজের খরচে অস্ত্রোপচার করে মাঠে ফিরিয়ে আনেন।

সোমবার পূজা নিজের ২৩তম জন্মদিন পালন করবেন গেমসেই। তার আগেরদিন বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট তাঁকে ম্যাচের সেরার পুরস্কার এনে দিয়েছে। চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। পাশাপাশি বাংলার মেয়ে তিতাসের ঝুলিতে এক উইকেট। তিনিও মিডিয়াম পেসার।

দুই মেয়ের কাছেই রবিবার দিনটি বিশেষ অর্থবহ। চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের রাজপথে ধরা দিলেন ভারতের দুই ক্রিকেটার।

এশিয়ান গেমস উপলক্ষ্যে নতুন সুরে ‘বন্দে মাতরম’, শিলং চেম্বার কয়্যারের গানে উপস্থিত তারকা অ্যাথলিটরা


```