Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

‘তোমার চওড়া কপাল, এবারও ফাইনালে উঠে গেলে’! গিলদের কোচকে কটাক্ষ প্রাক্তন তারকার

দ্য ওয়াল ব্যুরো: আশিস নেহরা (Ashish Nehra) বরাবর প্রচারের আড়ালে ছিলেন। তিনি নিজেও আলোয় আসতে চান না। এবারও দেখা গিয়েছে, গুজরাত (Gujarat Titans) দলের তারকারা ম্যাচ জেতাচ্ছেন, নেহরার মুখে হাসি নেই। তিনি সমানে ডাগআউটের সামনে পায়চারি করে চ

‘তোমার চওড়া কপাল, এবারও ফাইনালে উঠে গেলে’! গিলদের কোচকে কটাক্ষ প্রাক্তন তারকার

শেষ আপডেট: 27 May 2023 12:30

দ্য ওয়াল ব্যুরো: আশিস নেহরা (Ashish Nehra) বরাবর প্রচারের আড়ালে ছিলেন। তিনি নিজেও আলোয় আসতে চান না। এবারও দেখা গিয়েছে, গুজরাত (Gujarat Titans) দলের তারকারা ম্যাচ জেতাচ্ছেন, নেহরার মুখে হাসি নেই। তিনি সমানে ডাগআউটের সামনে পায়চারি করে চলেছেন।

বিশ্ব ফুটবলে এমন কোচ বহু দেখা গিয়েছে যাঁরা রিজার্ভ বেঞ্চের সামনে বসতেন না। চিলির কোচ সার্জিও সাম্পাওলি এমনটা ছিলেন। জোসে মোরিনহোও সাধারণত বসেন না। ক্রিকেটে নেহরাও তাই। তিনি কর্মী কোচ, সারাক্ষণ নেটে পরিশ্রম করে চলেছেন।

গুজরাত দলকে দু’বার ফাইনালে তোলার পিছনে তাঁর অবদান অনেকটাই। দলে গ্যারি কার্স্টেন থাকলেও নেহরা হাতেকলমে হার্দিকদের শিখিয়ে চলেছেন। সেই সফল কোচকে কটাক্ষ করতে ছাড়লেন তাঁর একদা সতীর্থ সুরেশ রায়না। ধোনিদের বিরুদ্ধে ফাইনালের আগে রায়না বলেছেন, আরে আশিসভাই, তোমার তো চওড়া কপাল দেখছি, এবারও ফাইনালে উঠে গেলে?

নেহরাও পালটা দিয়েছেন। তিনি জানিয়েছেন, একবার কপালের জোরে কোনও টুর্নামেন্টে ভাল করা যায়। বারবার সেটি হয় না, আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা কী করে ভুলে গেলে?

নেহরা শুধু গুজরাত দলের বোলিং কোচ নন, তিনি দলের সার্বিক বিষয়টিতে নজর দেন। তিনি জাতীয় দলের নামী পেসার হওয়ার পরেও যোগ্য স্বীকৃতি পাননি। এমনকী কোচ হয়েও সতীর্থদের থেকে প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না। কিন্তু গুজরাত দলে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর রসায়ন দলকে সাফল্যের পথ দেখিয়েছে।

গিলের প্রশংসা সর্বত্রই, কোহলি লিখলেন ধ্রুবতারা, নীতিশ বলছেন, ‘গোট’, ঋষভের কথায়, ক্লাস বাবা


```