Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন? সনিয়ার সঙ্গে দেখা করবেন শরদ

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি ও শিবসেনার কোন্দল তুঙ্গে। শিবসেনা আগেই দু’টি শর্ত দিয়েছে। প্রথমত, বিজেপিকে যদি ৫০-৫০ ফরমুলায় রাজি হতে হবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর পদটি আড়াই বছরের জন্য তাদের ছাড়তে হবে। শিবসেনা নেতারা ইতিম

মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন? সনিয়ার সঙ্গে দেখা করবেন শরদ

শেষ আপডেট: 2 November 2019 09:01

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি ও শিবসেনার কোন্দল তুঙ্গে। শিবসেনা আগেই দু’টি শর্ত দিয়েছে। প্রথমত, বিজেপিকে যদি ৫০-৫০ ফরমুলায় রাজি হতে হবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর পদটি আড়াই বছরের জন্য তাদের ছাড়তে হবে। শিবসেনা নেতারা ইতিমধ্যে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। প্রয়োজনে বিজেপিকে বাদ দিয়ে কংগ্রেস ও এনসিপি-র সমর্থনে সরকার গড়বেন বলেও জানিয়েছে শিবসেনা নেতৃত্ব। এই পরিস্থিতিতে সোমবার শরদ পওয়ার দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। দুই দল জানিয়েছে, দেশের বেহাল অর্থনীতি নিয়ে সনিয়ার সঙ্গে আলোচনা করবেন শরদ। কিন্তু তার পরেও জল্পনা থামছে না। পর্যবেক্ষকদের ধারণা, সত্যিই শিবসেনাকে সরকার গড়তে সাহায্য করা হবে কিনা, তা নিয়েই দু’জনের কথা হবে। ৭৮ বছরের প্রবীণ নেতা পওয়ার শনিবার দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। তিনি নিজে বলেছেন, “রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আলোচনা করতেই পারে।” কিছুদিন আগে মহারাষ্ট্র থেকে রাজ্যসভার এমপি হুসেন দালওয়াই সনিয়া গান্ধীকে চিঠি লিখে অনুরোধ করেন, শিবসেনার সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে কংগ্রেসের কোনও আপত্তি থাকা উচিত নয়। দালওয়াই কংগ্রেস সভানেত্রীকে মনে করিয়ে দেন, অতীতে নানা ইস্যুতে শিবসেনা তাঁদের দলকে সমর্থন করেছে। শুক্রবার দালওয়াই চিঠিতে লিখেছেন, কংগ্রেস সমর্থকদের একটি অংশ মনে করেন, শিবসেনার সঙ্গে জোট বেঁধে সরকার গড়তে আমাদের আপত্তি থাকা উচিত হয়। বৃহস্পতিবার শিবসেনার এমপি সঞ্জয় রাউত শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন। পরে তিনি বলেন, প্রয়োজনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হবে না। গত বিধানসভা ভোটে কার্যত একাই বিরোধীদের হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন শরদ। তিনি অবশ্য শিবসেনার সঙ্গে জোট বাঁধার জল্পনায় বিশেষ গুরুত্ব দেননি। তাঁর কথায়, “মানুষ চান, আমরা বিরোধী আসনে বসি। আমরা তাই বসব।”

```