Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

এবার ২০০ কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা গেল এভারেস্ট! বিস্ময় কাটছে না কাঠমাণ্ডুর বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: বিহারের একটি গ্রাম, উত্তরপ্রদেশের সাহারানপুর ও পঞ্জাবের জলন্ধর থেকে এর আগেই দেখা গেছিল এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য শৃঙ্গ। এবার সেই সৌভাগ্য হল কাঠমাণ্ডুবাসীর। নেপালের এই শহর থেকে এবার স্পষ্ট দেখা গেল ২০০ কিলোমিটার দূরের এভা

এবার ২০০ কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা গেল এভারেস্ট! বিস্ময় কাটছে না কাঠমাণ্ডুর বাসিন্দাদের

শেষ আপডেট: 18 May 2020 08:45

দ্য ওয়াল ব্যুরো: বিহারের একটি গ্রাম, উত্তরপ্রদেশের সাহারানপুর ও পঞ্জাবের জলন্ধর থেকে এর আগেই দেখা গেছিল এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য শৃঙ্গ। এবার সেই সৌভাগ্য হল কাঠমাণ্ডুবাসীর। নেপালের এই শহর থেকে এবার স্পষ্ট দেখা গেল ২০০ কিলোমিটার দূরের এভারেস্ট শৃঙ্গকে! সৌজন্যে মাস দুয়েকের একটানা লকডাউন। করোনা সংক্রমণ রুখতে সারা বিশ্বের কয়েকশো দেশে অনির্দিষ্টিকালীন লকডাউন জারি হয়েছে। নেপালও ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই প্রায় ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন সে দেশে। মারাও গেছেন ২ জন। প্রায় ২ মাস হতে চলল লকডাউনের। বন্ধ রয়েছে দেশের গণপরিবহন ব্যবস্থা ও কলকারখানা।

Image

এই অবস্থাতেই দূষণের পরত সাফ হয়ে ঝকঝকে আবহাওয়ায় খালি চোখে ধরা দিল অনন্য এভারেস্ট! স্থানীয় বাসিন্দারা বলছেন, বহু বছর আগে এমনটা দেখা যেত বলে তাঁরা শুনেছেন। কিন্তু সাম্প্রতিক অতীতে এমনটা হয়নি কখনও। স্থানীয় সংবাদপত্র 'নেপালি টাইমস'-এর চিত্রসাংবাদিক অভিভূষণ গৌতম গত সপ্তাহের শুরুতে কাঠমান্ডু উপত্যকার ছোবর থেকে এভারেস্টের বেশ কিছু ছবি তুলেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে ২০০ কিমি দূর থেকে তোলা ছবিতে এভারেস্টের সুন্দর ছবি স্পষ্ট ধরা পড়েছে। https://twitter.com/AbhushanGautam/status/1261351706262044678 তবে এমন নয় যে ক্যামেরার লেন্সেই কেবল দেখা যাচ্ছে এভারেস্ট। কাঠমাণ্ডুর বাসিন্দারা খালি চোখেই উপভোগ করতে পারছেন এই অনন্য সৌন্দর্য। স্পষ্ট দেখা যাচ্ছে, ঝকঝকে, সোনা রংয়ের বরফে মোড়া মাউন্ট এভারেস্ট মাথা উঁচু করে আছে। একটানা লকডাউনের প্রভাবে দেশজুড়ে দূষণের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে। ফলে বাতাস হয়েছে হাল্কা ও শুদ্ধ। ফলে সেই পরিষ্কার বাতাসে খুব সহজেই দূর পর্যন্ত দেখা যাচ্ছে।

```