Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

আরিয়ান মামলা : তদন্তকারী অফিসার ও অভিযোগকারীর বয়ান রেকর্ড করবেন এনসিবি কর্তা

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন আরিয়ান খান মামলায় তদন্তকারী অফিসার সমীর (Samir) ওয়াংখেড়ে। এদিন গভীর রাতে তিনি ফিরে এসেছেন মুম্বইতে। বুধবার এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গিয়েছে মুম্বই

আরিয়ান মামলা : তদন্তকারী অফিসার ও অভিযোগকারীর বয়ান রেকর্ড করবেন এনসিবি কর্তা

শেষ আপডেট: 27 October 2021 13:57

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন আরিয়ান খান মামলায় তদন্তকারী অফিসার সমীর (Samir) ওয়াংখেড়ে। এদিন গভীর রাতে তিনি ফিরে এসেছেন মুম্বইতে। বুধবার এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গিয়েছে মুম্বইতে। এদিনই সম্ভবত তারা সমীরের বয়ান রেকর্ড করবে। একইসঙ্গে মাদক মামলার অন্যতম সাক্ষী করণ গোসাভির দেহরক্ষী প্রভাকর সইলের বয়ানও রেকর্ড করা হবে। প্রভাকর বলেছিলেন, গোসাভির সঙ্গে এক ব্যক্তির আলোচনা তিনি গোপনে শুনেছিলেন। গোসাভি নাকি সেই ব্যক্তিকে জানিয়েছিলেন, আরিয়ান খানের মামলায় ১৮ কোটি টাকার ডিল হয়েছে। তার থেকে আট কোটি টাকা পাবেন সমীর। পরে প্রভাকর বলেন, গোসাভির হুকুমে তিনি এক ব্যক্তির থেকে ৫০ লক্ষ টাকা সংগ্রহ করেন। একটি ব্যাগে ভরে সেই টাকা পৌঁছে দেন ভাসিতে গোসাভির বাড়িতে। সমীর ইতিমধ্যে সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক সমীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলমান। কিন্তু জালিয়াতি করে হিন্দু পরিচয় দিয়ে তিনি কাস্ট সার্টিফিকেট জোগাড় করেছিলেন। তার জোরেই তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে চাকরি পেয়েছিলেন। ওয়াংখেড়ে অবশ্য দাবি করেন, তিনি হিন্দু। কিন্তু নবাব মালিক টুইটারে ওয়াংখেড়ের 'নিকাহ নামা'-র ছবি পোস্ট করেছেন। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন, মুসলমান মতেই ওয়াংখেড়ের বিবাহ হয়েছিল। সুতরাং তিনি মুসলমান। এর আগে নবাব মালিক একটি বার্থ সার্টিফিকেট পোস্ট করে দাবি করেন, সেটি সমীর ওয়াংখেড়ের। বার্থ সার্টিফিকেটে শিশুর বাবার নাম হিসাবে লেখা আছে দাউদ কে ওয়াংখেড়ে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ওয়েবসাইটে লেখা আছে, সমীরের বাবার নাম ধ্যানদেব ওয়াংখেড়ে। নবাব মালিক টুইট করে বলেছেন, সমীরের ধর্মীয় পরিচয় নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। কিন্তু তিনি প্রমাণ করতে চাইছেন, ওই তদন্তকারী অফিসার জালিয়াত। মন্ত্রীর দাবি, ২০০৬ সালের ৭ ডিসেম্বর সমীরের বিবাহ হয়। তাঁর বোনের স্বামী আজিজ খান ছিলেন বিয়ের সাক্ষী। এর আগে ওয়াংখেড়ের স্ত্রী ক্রান্তি রেদকার ওয়াংখেড়ে মন্ত্রীর দাবি খারিজ করে বলেন, আমি ও আমার স্বামী সমীর দুজনেই জন্মসূত্রে হিন্দু । আমরা অন্য কোনও ধর্মই গ্রহণ করিনি কখনও। সব ধর্মের প্রতিই শ্রদ্ধা আছে। সমীরের বাবাও ছিলেন হিন্দু। তিনি আমার মুসলিম শাশুড়ি মাকে বিয়ে করেন। শাশুড়ি মা আর নেই। সমীরের আগের বিয়েটা হয়েছিল বিশেষ বিবাহ আইনে। ২০১৬-য় তাঁদের ডিভোর্স হয়। ২০১৭য় আমাদের বিয়ে হয় হিন্দু বিবাহ আইনে। প্রেস বিবৃতি দিয়ে সমীর ওয়াংখেড়েও বলেন, আমি বহু ধর্মে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ পরিবারের ছেলে। বাবা হিন্দু, মা মুসলিম।  টুইটারে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ অবমাননাকর, আমার পারিবারিক গোপনীয়তায় আগ্রাসন। মহারাষ্ট্রের  মন্ত্রী নবাব মালিকের কুত্সামূলক প্রচারে ব্যথিত।

```