Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ঠাকরে পরিবারের বাসভবন 'মাতশ্রী'র কাছেই করোনা সংক্রমণ! চা-দোকানের কর্মচারীর পজিটিভ রিপোর্ট আসতেই অবরুদ্ধ এলাকা

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন মাতশ্রীর কাছে একটি চায়ের দোকানের কর্মচারীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এর পরেই সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা। জানা গেছে, বান্দ্রা উপনগরের যে বাড়িতে থাকেন উদ্ধব ঠাকরে, তারই কাছাকাছি একটি চায়ের দ

ঠাকরে পরিবারের বাসভবন 'মাতশ্রী'র কাছেই করোনা সংক্রমণ! চা-দোকানের কর্মচারীর পজিটিভ রিপোর্ট আসতেই অবরুদ্ধ এলাকা

শেষ আপডেট: 6 April 2020 14:12

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন মাতশ্রীর কাছে একটি চায়ের দোকানের কর্মচারীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এর পরেই সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা। জানা গেছে, বান্দ্রা উপনগরের যে বাড়িতে থাকেন উদ্ধব ঠাকরে, তারই কাছাকাছি একটি চায়ের দোকানের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়েছিলেন ক'দিন আগে। করোনা পরীক্ষা করানো হয় তাঁর। আজই রিপোর্ট এসে পৌঁছেছে পজ়িটিভ। মাতশ্রী নামের ওই বাসভবনটি ঠাকরে পরিবারের পুরনো বাড়ি। বহু সদস্য থাকেন। মাতশ্রীর কাছে করোনা পজিটিভ মেলার খবর জানার পরেই পুলিশ ওই এলাকা সিল করে দিয়েছে। স্যানিটাইজ়ও করা হয়েছে আশপাশ। এমনিতেই ভারতে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যের বিভিন্ন অংশে করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই আশঙ্কা দানা বাঁধছিল মুম্বইবাসীর মনে। কারণ এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি রয়েছে এখানে। আর এই এলাকায় একবার সংক্রমণ ছড়ালে যে গোটা রাজ্যে হু হু করে বাড়বে গোষ্ঠী সংক্রমণের সংখ্যা সেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরাও। আশঙ্কা সত্যি করেই তিন জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ধারাভিতে মারাও গেছেন এক জন। তাঁর পরিবারের ৮ থেকে ১০ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন সে ব্যাপারে খোঁজখবর শুরু করেছে প্রশাসন। যে বাড়িতে তিনি থাকতেন সেটিকে সিল করে দেওয়া হয়েছে। ওই বিল্ডিংয়ের কাউকে এখন বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাসিন্দাদের প্রয়োজনীয় খাবার-জল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের ব্যবস্থা করেছে সরকার। তার উপর গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে। সোমবার সকালে এই খবর আসার পরে আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৭৮১। তার পরেই বিকেলে খবর এল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আরও এক জন আক্রান্ত চিহ্নিত হয়েছেন। ফলে স্বাভাবিক ভাবেই সতর্কতার ফাঁস আরও শক্ত হচ্ছে সে রাজ্যে।

```