Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ছুটির দরখাস্ত করুন ইংরেজিতে, উত্তরপ্রদেশে নির্দেশ পুলিশকে

দ্য ওয়াল ব্যুরো : সাইবার ক্রাইমের মোকাবিলা করতে হলে পুলিশকে ইংরেজি জানতেই হবে। এমনকী আদালত কী নির্দেশ দিয়েছে তা বুঝতে হলেও ইংরেজি জানা প্রয়োজন। সেজন্য উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় পুলিশকে ইংরেজি শেখাতে উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার রঞ্জন বর্মা

ছুটির দরখাস্ত করুন ইংরেজিতে, উত্তরপ্রদেশে নির্দেশ পুলিশকে

শেষ আপডেট: 6 October 2019 10:25

দ্য ওয়াল ব্যুরো : সাইবার ক্রাইমের মোকাবিলা করতে হলে পুলিশকে ইংরেজি জানতেই হবে। এমনকী আদালত কী নির্দেশ দিয়েছে তা বুঝতে হলেও ইংরেজি জানা প্রয়োজন। সেজন্য উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় পুলিশকে ইংরেজি শেখাতে উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার রঞ্জন বর্মা। পুলিশকর্মীদের নির্দেশ দিয়েছেন, ইংরেজি খবরের কাগজ পড়ুন। ছুটির দরখাস্ত লিখুন ইংরেজিতে। বলরামপুর জেলার পুলিশকর্মীরা এখন লিভ অ্যাপ্লিকেশন লেখার জন্য গুগলের সাহায্য নিচ্ছেন। ইতিমধ্যেই অনেকে কিনে ফেলেছেন বেসিক ইংলিশ শিক্ষার বই ও অভিধান। গত কয়েক সপ্তাহ ধরে বলরামপুরে বিভিন্ন থানায় ওয়ার্কশপ করেন পুলিশ সুপার। তারপরে তিনি পুলিশকে ইংরেজি শেখার নির্দেশিকা জারি করেন। যদিও রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররা বলেছেন, তাঁরা ওই নির্দেশিকার কথা জানেন না। পুলিশের এডিজি (ল অ্যান্ড অর্ডার) পি ভি রামশাস্ত্রী বলেন, ওই ধরনের অর্ডার দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। হয়তো জেলা স্তরে এসম্পর্কে সিদ্ধান্ত হয়ে থাকবে। দেবীপাটন ডিভিশনের ডিআইজি রাকেশ সিং বলেন, এরকম কোনও নির্দেশের কথা তাঁরও জানা নেই। তাঁর কথায়, পুলিশের সর্বোচ্চ স্তর থেকে এমন কোনও সিদ্ধান্ত হয়নি। ইংরেজি ভাষায় কার কতদূর জ্ঞান থাকতে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়া ডিজির মতো উচ্চপদস্থ অফিসাররাও এসম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। রঞ্জন বর্মা বলেন, পুলিশকর্মীরা অনেক সময় ইংরেজি বুঝতে পারেন না। কিন্তু কোর্টের সিদ্ধান্ত ইংরেজিতেই লেখা হয়। সাইবার ক্রাইম রুখতে হলেও ইংরেজি জানতে হয়। রঞ্জন বর্মা ২০১১ সালের ব্যাচের আই পি এস অফিসার। তিনি ৯ জুন বলরামপুর জেলার দায়িত্ব নিয়েছেন।

```