Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

আমি নিরামিষ খাই, ধূমপান করি না, অন্য নেশাও নেই, কোর্টে বললেন অনিল অম্বানী

দ্য ওয়াল ব্যুরো : শিল্পপতি অনিল অম্বানী ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বিলাসবহুল জীবন কাটান। ব্রিটেনের কোর্টে এমনই অভিযোগ করেছিল তিনটি চিনা ব্যাঙ্ক। তার জবাবে অনিল আদালতে বলেন, কেউ যদি ভাবেন আমি বিলাসিতা করি, তিনি ভুল ভেবেছেন। তাঁর দাবি, তিনি একজন ম্

আমি নিরামিষ খাই, ধূমপান করি না, অন্য নেশাও নেই, কোর্টে বললেন অনিল অম্বানী

শেষ আপডেট: 28 September 2020 07:24

দ্য ওয়াল ব্যুরো : শিল্পপতি অনিল অম্বানী ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বিলাসবহুল জীবন কাটান। ব্রিটেনের কোর্টে এমনই অভিযোগ করেছিল তিনটি চিনা ব্যাঙ্ক। তার জবাবে অনিল আদালতে বলেন, কেউ যদি ভাবেন আমি বিলাসিতা করি, তিনি ভুল ভেবেছেন। তাঁর দাবি, তিনি একজন ম্যারাথন রানার। কখনও ধূমপান বা মদ্যপান করেন না। জুয়োও খেলেন না। একসময় অনিল অম্বানী ছিলেন বিলিওনেয়ার। পরে অবশ্য জানিয়েছেন, এখন তাঁর সম্পত্তির পরিমাণ শূন্য। অনিলের এক মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। কোনও দামি জিনিসে তাঁর লোভ নেই। আজীবন তিনি নিরামিষ খান। কোনও নেশা করেন না। অবসর কাটানোর জন্য বাইরে যাওয়ার বদলে বাড়িতে বসে ছেলেমেয়ের সঙ্গে সিনেমা দেখতে পছন্দ করেন বেশি। অনিল তিনটি চিনা ব্যাঙ্কের কাছে তিনি ধার করেছিলেন ৭১ কোটি ৬০ লক্ষ ডলার। অর্থাৎ ৫২৭৬ কোটি টাকা। সেই ঋণ শোধ না করতে পারায় ব্রিটেনের কোর্টে মামলা করেছিল তিনটি ব্যাঙ্ক। গত ২২ মে আদালত নির্দেশ দিয়েছে, অনিল অম্বানীকে ৫২৭৬ কোটি টাকা শোধ করতে হবে। এছাড়া মামলা করতে ব্যাঙ্কগুলি যে খরচ হয়েছে, মিটিয়ে দিতে হবে তাও। গত শুক্রবার তিনটি ব্যাঙ্ক জানিয়েছে, ঋণ ও মামলার খরচ আদায় করার জন্য বিশ্বের নানা প্রান্তে অনিল অম্বানীর যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করা শুরু করবে। অনিল যে তিনটি ব্যাঙ্কের থেকে ঋণ নিয়েছিলেন, তাদের নাম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব চায়না এবং চায়না ডেভলপমেন্ট ব্যাঙ্ক। তিনটি ব্যাঙ্কের হয়ে ব্রিটেনের কমার্শিয়াল কোর্টে সওয়াল করেন বানকিম থানকি। তিনি শুক্রবার আদালতে বলেন, তিনটি ব্যাঙ্ককে যাতে ঋণ শোধ না করতে হয়, সেজন্য অনিল অম্বানী যথাসাধ্য চেষ্টা করেছেন। শুক্রবারের শুনানির পরে ব্যাঙ্কগুলি বিবৃতি দিয়ে বলে, অনিল অম্বানীর থেকে ঋণের অর্থ উদ্ধারের জন্য তারা সবরকম আইনি পন্থার আশ্রয় নেবে। একটি সূত্রে জানা গিয়েছে, চিনা ব্যাঙ্কগুলি এখন ভারতে অনিল অম্বানীর কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করবে না। কারণ এদেশে অনিলকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চালাচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনিল অম্বানী ব্রিটেনের কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছেন, বিদেশে কোথায় তাঁর সম্পত্তি আছে। সেই হলফনামা অনুযায়ী বিদেশের সম্পত্তি বাজেয়াপ্ত করবে তিনটি চিনা ব্যাঙ্ক।

```