Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
DA Case: ভোটের ফলাফলের পর ডিএ মামলার শুনানি, স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

অমরনাথ যাত্রা নির্বিঘ্নে চলছে, পূণ্যার্থীদের দ্বিতীয় দল রওনা হল শনিবার সকালে

দ্য ওয়াল ব্যুরো: অমরনাথ যাত্রার শনিবার দ্বিতীয় দিন। শনিবার সকালে জন্মু থেকে পূণ্যার্থীদের দ্বিতীয় দলটি রওনা দিয়েছে। শুক্রবার প্রথম দলটিকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন জন্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা। শনিবার দ্বিতীয় দিনে চা

অমরনাথ যাত্রা নির্বিঘ্নে চলছে, পূণ্যার্থীদের দ্বিতীয় দল রওনা হল শনিবার সকালে

শেষ আপডেট: 1 July 2023 03:51

দ্য ওয়াল ব্যুরো: অমরনাথ যাত্রার শনিবার দ্বিতীয় দিন। শনিবার সকালে জন্মু থেকে পূণ্যার্থীদের দ্বিতীয় দলটি রওনা দিয়েছে। শুক্রবার প্রথম দলটিকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন জন্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা।

শনিবার দ্বিতীয় দিনে চার হাজার চারশো জন পূণ্যার্থী রওনা হয়েছেন তিন হাজার আটশো অট্টআশি মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ গুহার উদ্দেশ্যে। শনিবার সকালে ১৮৮টি গাড়ির কনভয় পূর্ণ্যার্থীদের নিয়ে বেস ক্যাম্পের দিকে রওনা দেয়। দু’দিনে মোট সাত হাজার নয়শো চারজন অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এ বছর ২৮ জুন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ পূণ্যার্থী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন। তবে চূড়ান্ত সংখ্যা অনেক বেশি হবে বলে মনে করা হচ্ছে।

এবার আবহাওয়া এখনও পর্যন্ত বেশ ভাল আছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা যাত্রা পথে। এবারই প্রথম যাত্রীদের সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ দেওয়া হয়েছে। কেউ হারিয়ে গেলে বা দুর্ঘটনার কবলে পড়লে এই ট্যাগের সাহায্যে খুঁজে পাওয়া সম্ভব হবে।

৬২ দিনের এই যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে বরাবরই মস্ত বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, জঙ্গি হানা, নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। গোটা যাত্রা পথেই থাকছে ড্রোনের নজরদারি। সেনা, আধা সেনার হেলিকপ্টারও উড়ছে অনবরত।

অমরনাথ মন্দিরে যাওয়ার দুটি রুট আছে। একটি কাশ্মীরের অনন্তনাগ জেলার নুনওয়ান-পহেলগাঁও রুট। দূরত্ব ৪৮ কিলোমিটার। দ্বিতীয়টি গান্দেলওয়াল জেলার বালটাল রুট। এই রুটের দূররত্ব কম। কিন্তু ১৪ কিলোমিটার রাস্তা অতি দূর্গম। পূণ্যার্থীদের শরীর-স্বাস্থ্য খতিয়ে দেখে রুট বাছাই করা হয়।

রাজ্যপাল রবির অপসারণ চাইছে তামিলনাড়ুর বিজেপিই


```