Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

'মারা গেছে ভেবে ফেলে চলে যায়’, দিঘার পর উলুবেড়িয়ায় ধর্ষণের অভিযোগ

'মারা গেছে ভেবে ফেলে চলে যায়’, দিঘার পর উলুবেড়িয়ায় ধর্ষণের অভিযোগ

শেষ আপডেট: 9 February 2024 10:44

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের ব্যবধানে ফের ধর্ষণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে। গত শনিবার সঙ্গীর সঙ্গে দিঘা ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন এক পর্যটক। বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া স্টেশন থেকে বাড়ি ফেরার সময় এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতিতার। হাসপাতাল সূত্রের খবর, কিশোরীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।

পরিবারের দাবি, বুধবার উলুবেড়িয়া স্টেশনে জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল কিশোরী। ফেরা্র সময় ৫-৬জন দুষ্কৃতী তাকে ধরে ফাঁকা জায়গায় নিয়ে যায়। দুষ্কৃতীরা দফায় দফায় ধর্ষণ করে কিশোরীকে। পরিবারের এক সদস্য বলেন, “মারা গেছে ভেবে দুষ্কৃতীরা ওকে ফেলে চলে যায়। পরে জ্ঞান ফিরলে ও নিজেই বাড়ি ফিরে এসে সব ঘটনা জানায়।”

এরপরই পরিবারের তরফে উলুবেড়িয়া জিআরপি থানাতে অভিযোগ দায়ের করা হয়। পরিবারের সঙ্গে কথা বলে উলুবেড়িয়া থানার পুলিশও।

গত সপ্তাহেই দিঘায় গণধর্ষণের শিকার হয়েছিলেন এক পর্যটক। ফের সেই পূর্ব মেদিনীপুরেই গণধর্ষণের ঘটনা ঘটায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


```