Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বিজেপির মন্ত্রীদের মতো বাংলোর জিনিসপত্র নিয়ে পালাইনি, সুশীল মোদীকে পাল্টা তেজস্বীর

দ্য ওয়াল ব্যুরো : আগে বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব যে বাংলোয় থাকতেন, সম্প্রতি তার দখল নিয়েছেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। বাংলোর ভিতরে ঢুকে সুশীল মোদীর মনে হইয়েছিল, কোনও সেভেন স্টার হোটেলে ঢুকেছেন। জনগণের অর্থে এইভাবে রাজনীতিকদের বিলাসিত

বিজেপির মন্ত্রীদের মতো বাংলোর জিনিসপত্র নিয়ে পালাইনি, সুশীল মোদীকে পাল্টা তেজস্বীর

শেষ আপডেট: 23 February 2019 06:29

দ্য ওয়াল ব্যুরো : আগে বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব যে বাংলোয় থাকতেন, সম্প্রতি তার দখল নিয়েছেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। বাংলোর ভিতরে ঢুকে সুশীল মোদীর মনে হইয়েছিল, কোনও সেভেন স্টার হোটেলে ঢুকেছেন। জনগণের অর্থে এইভাবে রাজনীতিকদের বিলাসিতা করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তেজস্বী তার জবাবে বলেছেন, বিজেপি নেতারা যখন বাংলো ছেড়ে যান, তখন খুঁটিনাটি সবকিছুই নিয়ে যান। আমি তো তা করিনি। তেজস্বী যাদবের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সরকার বাংলোটি উদ্ধার করতে পারে। বাংলোর ভিতরে ঢুকে সুশীল মোদী দেখেন ইটালিয়ান টাইলস, উডেন ফ্লোরিং, লেদার সোফা এবং পুল টেবিল দিয়ে চারদিক সাজানো হয়েছে। ড্রয়িং  রুম, ওয়াশ রুম ও অন্যত্র দামি জিনিসপত্রের ছড়াছড়ি। বাংলোর সাজসজ্জা কোনও সেভেন স্টার হোটেলের চেয়ে কোনও অংশেই কম নয়। তিনি জানতে পারেন, ২০১৬ সালে বাংলোটিকে ওইভাবে সাজানো হয়েছিল। তাতে খরচ হয়েছিল পাঁচ কোটি টাকার বেশি। সুশীল মোদী বলেন, এমন বিলাসবহুল বাংলোয় থাকার ইচ্ছা তাঁর নেই। তিনি রাজেন্দ্র নগরে নিজেদের বাড়িতে থাকতেই পছন্দ করবেন। তাঁর বাড়িতে তিনটি ঘর আছে। সেখানে তাঁর মা-বাবাও থাকেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তেজস্বী ওই বাংলো ছাড়তে বাধ্য হন। সুশীল মোদীর কথা শুনে তিনি ক্ষমা চাননি। উলটে বলেছেন, সুশীলজি আপনার কি মনে আছে, নীতীশ কুমার যখন আপনাদের মন্ত্রীদের বরখাস্ত করেছিলেন তখন কী হয়েছিল? আপনার দলীয় সহকর্মীরা বাংলোর খুঁটিনাটি জিনিসপত্র পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তেজস্বী আরও যুক্তি দেখিয়ে বলেন, আমি যদি গরিবের জন্য রাজনীতি করি তার মানে এই নয় যে কোনও সাজানো গোছানো বাংলোয় আমার থাকা চলবে না। আপনার বাবা ও ঠাকুরদারই কি কেবল ভালোভাবে থাকার অধিকার আছে? আমি বাংলোয় সব সময় চৌপল অর্থাৎ মিটিং করি। আমার বাড়ির দরজা সকলের জন্য খোলা থাকে। সুশীল কুমার মোদীর বয়স নিয়েও কটাক্ষ করেন তেজস্বী। তিনি বলেন, সুশীলজি, আপনার সঙ্গে আমার বয়সের ব্যবধান অন্তত ৪০ বছর। কাজেই রুচি, স্টাইল, জীবনযাত্রা, সব আলাদা তো হবেই। আমি নতুন জেনারেশনের ছেলে। আমার চিন্তাভাবনা আপনার সঙ্গে মিলবে কেন? আমার ভাবনা বিহারকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনার মতো লোক সব কিছু নিয়ে জটিলভাবে চিন্তা করেন। আপনাদের মন সংস্কারাচ্ছন্ন।

```