Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

মমতা মুর্শিদাবাদে আসুন, অন্য রাজ্যে তো প্রতিনিধি পাঠান, সামশেরগঞ্জ-জঙ্গিপুরে নয় কেন: অধীর

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতায় শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে।

মমতা মুর্শিদাবাদে আসুন, অন্য রাজ্যে তো প্রতিনিধি পাঠান, সামশেরগঞ্জ-জঙ্গিপুরে নয় কেন: অধীর

অধীর চৌধুরী

শেষ আপডেট: 15 April 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: বাইরের রাজ্যে কিছু হলে তখন দলের প্রতিনিধিদের পাঠিয়ে খোঁজ খবর নেন, অথচ সামশেরগঞ্জ-জঙ্গিপুরের বেলায় কোনও উচ্চবাচ্য নেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। এমনই অভিযোগ করে মমতাকে মুর্শিদাবাদের অত্যাচারিতদের পাশে থাকার বার্তা অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। 

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতায় শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। সোমবার থেকে নতুন করে তেমন কোনও গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ বা সুতি থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, আপাতত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মালদহের দু’টি এবং বীরভূমের তিনটি ব্লকে ইন্টারনেট থাকবে না মঙ্গলবার পর্যন্ত। কারণ হিসাবে প্রশাসনের দাবি, উদ্ভূত গন্ডগোলের অন্যতম কারণ হল 'গুজব'। 

যদিও এখনও 'নবাবদের শহর' কার্যত থমথমে। হাইকোর্টের নির্দেশ মোতাবেক রুটমার্চও করছে কেন্দ্রীয় বাহিনী। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মমতাকে উপদেশ দিয়ে বললেন, তাঁর উচিত পীড়িতদের বাড়িতে গিয়ে অন্তত তাঁর খবর নেওয়া উচিত। 

অধীর বলেন, "বাইরের অন্যান্য রাজ্যে মমতা তাঁর দলের সাংসদদের প্রতিনিধি করে খোঁজ খবর নিতে পাঠান। হাথরস, মণিপুরে ঝামেলা হলে খোঁজ-খবর নেন। তাহলে কি জঙ্গিপুর, সামশেরগঞ্জ অচ্ছুৎ?" কংগ্রেস নেতার প্রশ্ন, "এখানকার মানুষ কি ভোট দেননি? মুর্শিদাবাদের সাংসদরা কি আপনার দলের নয়? তাহলে কেন তাঁদের মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে না?" 

মমতাকে অধীর একপ্রকার উপদেশ দিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী অন্তত একবার ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, পীড়িত হিন্দু-মুসলমান পরিবারগুলোর সঙ্গে দেখা করুন, কথা বলুন। 

বস্তুত, সম্প্রতি দেশে বলবৎ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। মুসলিম সমাজের একটি বড় অংশ ওই আইনের বিরোধিতায় পথে নেমেছে। বাংলাতেও জেলায় জেলায় বিক্ষোভ করছেন সংখ্যালঘুদের বড় অংশ। এই প্রেক্ষিতে কয়েক দিন আগে অশান্তি শুরু হয় মুর্শিদাবাদের একাধিক এলাকায়।


```