Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

'জিন্না চলে গিয়ে তাঁর বংশধরকে ছেড়ে গিয়েছেন', ফিরহাদকে আক্রমণ অধীরের

শনিবার এক সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ বলেন 'আমরা (সংখ্যালঘুরা) একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব।' তার পর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই।

'জিন্না চলে গিয়ে তাঁর বংশধরকে ছেড়ে গিয়েছেন', ফিরহাদকে আক্রমণ অধীরের

ফিরহাদ হাকিম ও অধীর চৌধুরী

শেষ আপডেট: 16 December 2024 18:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকেই বিষ্মিত হয়েছিলেন। তৃণমূলও খুব একটা ভাল ভাবে নেয়নি বিষয়টা। শুধু তাই নয়, এহেন মৌলবাদী মন্তব্যের থেকে দূরত্ব বজায় রেখে রাজ্যের পুরমন্ত্রীর কথার কঠোর ভাবে নিন্দা করেছে শাসক দল।

ঘটনা হল শনিবার এক সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ বলেন 'আমরা (সংখ্যালঘুরা) একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব।' তার পর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই। তৃণমূল বিধায়ক, নেতাদের তরফ থেকে যখন সমালোচনার ঝড় বইছে, সেই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বললেন, 'জিন্না চলে গিয়েছেন ঠিকই, তাঁর বংশধরকে রেখে গিয়েছেন।'

'ফিরহাদ থার্টি' নামে ববি হাকিমেরই একটি সংগঠন রয়েছে। তাদের তৃতীয় এডুকেশন কনফারেন্সে ওই দিন ববি আরও বলেন, 'বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি আল্লাহর রহমত যদি আমাদের উপর থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। আল্লাহর এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।'

মুর্শিদাবাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল ফিরহাদকে। সে বিষয় তুলে অধীর বলেন, '২০১৯ সালে তিনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে মুসলমানদের এলাকায় গিয়ে উস্কানি দিয়েছিলেন। এই হচ্ছে মানসিকতা। জিন্নার বংশধর। মহম্মদ আলি জিন্না নিজে পাকিস্তানে গিয়েছেন। এখন তিনি প্রয়াত। তাঁর বংশধরদের ছেড়ে গিয়েছেন। জিন্নার বংশধরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব।'

এখানেই শেষ নয়, ফিরহাদের উদ্দেশে অধীর বলেন, 'দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত।' 

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম দলকে জানিয়েছেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার কথা সরল পাটিগণিতের অর্থে বলেননি। কিন্তু দল যে সে কথায় তেমন গুরুত্ব দেয়নি তা বোঝাই গিয়েছে, যখন আজ ববির মন্তব্য থেকে তৃণমূল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।   


```