Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

অসুস্থ সঞ্জয় দত্ত, শ্বাসকষ্ট নিয়ে 'মুন্নাভাই'কে ভর্তি করা হল লীলাবতী হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা সঞ্জয় দত্তকে। জানা গিয়েছে গুরুতর শ্বাসকষ্ট রয়েছে তাঁর। অক্সিজেন স্যাচুরেশনেও সমস্যা রয়েছে বর্ষীয়ান অভিনেতার। তবে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সঞ্জয় দত্তের কোভ

অসুস্থ সঞ্জয় দত্ত, শ্বাসকষ্ট নিয়ে 'মুন্নাভাই'কে ভর্তি করা হল লীলাবতী হাসপাতালে

শেষ আপডেট: 7 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা সঞ্জয় দত্তকে। জানা গিয়েছে গুরুতর শ্বাসকষ্ট রয়েছে তাঁর। অক্সিজেন স্যাচুরেশনেও সমস্যা রয়েছে বর্ষীয়ান অভিনেতার। তবে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সঞ্জয় দত্তের কোভিড র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের অধিকর্তা ভি রবিশঙ্কর বলেছেন, সঞ্জয় দত্তের ফের সোয়াব তথা লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্টের জন্য পাঠানো হয়েছে। তাঁকে আপাতত নন কোভিড ওয়ার্ডের আইসিইউতে রাখা হয়েছে। লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬১ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। সদ্য ৬১-তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই ঘরোয়া ভাবেই পালিত হয় ভার্সেটাইল অভিনেতার বার্থডে পার্টি। শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন সঞ্জয় দত্ত। প্রখ্যাত এই চিকিৎসকও জুলাই মাসের গোড়ার দিকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে তিনি আবার কাজে যোগ দিয়েছেন। অমিতাভ সুস্থ হওয়ার পর স্বস্তিত ফিরেছিল সিনেমা প্রেমীদের। তার আগে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাও কোভিড সারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। আজ, শনিবারই কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অভিষেক বচ্চন। কিন্তু তার মধ্যেই সঞ্জয় দত্তর অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড। যদিও চিকিৎসকরা বলছেন গুরুতর নয়।

```