Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

নিয়োগ মামলায় বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক

নিয়োগ মামলায় বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক

শেষ আপডেট: 3 October 2023 11:33

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবারই মামলা দায়ের করে দ্রুত শুনানির জন্য অভিষেকের আইনজীবী  আদালতের দৃষ্টি আকর্ষণ করবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করবেন অভিষেকের আইনজীবীরা।

গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ মামলার শুনানিতে ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেন বিচারপতি সিনহা। একই সঙ্গে ওই দিন তিনি ইডিকে স্পষ্টভাবে জানান, ৩ তারিখের (অক্টোবর) নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ সেপ্টেম্বর সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এদিকে ২ ও ৩ অক্টোবর তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি পূর্ব নির্ধারিত। পরের দিন অর্থাৎ ২৯ অগস্ট টুইট করে অভিষেক সেকথা জানিয়েও দেয়। অভিষেক স্পষ্টভাবে জানান, ৩ তারিখ তিনি দিল্লিতে মানুষের জন্য আন্দোলনে উপস্থিত থাকবেন। ক্ষমতা থাকলে কেউ তাঁকে আটকে দেখাক।

সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বর মামলার শুনানি চলাকালীন অভিষেকের টুইটের প্রসঙ্গটি খুঁচিয়ে তোলেন এই মামলায় অন্যতম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “এই মামলায় আলোচ্য ব্যক্তি এদিন টুইট করে বলেছেন, কেউ তাঁকে আটকাতে পারবেন না। বিকাশ আরও বলেন, টুইট থেকে জানতে পারছি ওদিন দিল্লিতে একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তা নিয়ে টুইট করে এসব লিখেছেন। ইডি ব্যাপারটা ভাল বলতে পারবে।”

 আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য যখন ওইদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতকে জানাচ্ছিলেন, তখন দেখা যায় এক আইনজীবী অভিষেকের টুইটের একটি প্রিন্ট আউট বিচারপতির দিকে এগিয়ে দিচ্ছেন। এর পরই ইডির আইনজীবী ৩ তারিখ অভিষেককে তলবের বিষয়টি আদালতকে জানান। তা শুনে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে স্পষ্ঠভাবে জানিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।

তৃণমূল সূত্রের খবর, অভিষেকের ক্ষেত্রে হাজিরা এড়িয়ে যাওয়ার রেকর্ড প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে দলের পূর্ব ঘোষিত কর্মসূচি সেরে অন্য কোনওদিন তিনি ইডির মুখোমুখি হতে চান। সে কারণেই বিশেষ এই দিনের হাজিরাকে কেন্দ্র করে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানাতেই আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা। তা না হলে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে। 


```