Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শহিদ ভাইয়ের ছবিতেই রাখি বাঁধলেন দিদি, সাজিয়ে দিলেন মিষ্টি  

 দ্য ওয়াল ব্যুরো: চোখের জলের রাখি উৎসব। বেঁধে রাখতে পারেননি। মাওবাদীদের বুলেট কেড়ে নিয়েছে বছর সাতেকের ছোট ভাইকে। তাই গত চার বছর ধরে ভাইয়ের ছবিতেই রাখি বাঁধেন দিদি। চোখের সামনে অভাবের সঙ্গে লড়াই করে বড় হতে দেখেছেন ভাইকে। তারপর ২০১২ সালে সে

শহিদ ভাইয়ের ছবিতেই রাখি বাঁধলেন দিদি, সাজিয়ে দিলেন মিষ্টি  

শেষ আপডেট: 26 August 2018 06:16

 দ্য ওয়াল ব্যুরো: চোখের জলের রাখি উৎসব। বেঁধে রাখতে পারেননি। মাওবাদীদের বুলেট কেড়ে নিয়েছে বছর সাতেকের ছোট ভাইকে। তাই গত চার বছর ধরে ভাইয়ের ছবিতেই রাখি বাঁধেন দিদি। চোখের সামনে অভাবের সঙ্গে লড়াই করে বড় হতে দেখেছেন ভাইকে। তারপর ২০১২ সালে সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন ভাই। পোস্টিং হয় ছত্তিশগড়ের সুকমাতে। সেই সময়ও রাখির দিন ভাইকে কাছে পেতেন না। তবু মনে মনেই ভাইয়ের হাতে রাখি বেঁধে দিতেন দিদি। কিন্তু সব ওলটপালট হয়ে যায় ২০১৪ সালের মাঝামাঝি সময়ে। মাওবাদী হামলায় সুকমার সেনা ছাউনিতে প্রাণ যায় ৬ সেনা জওয়ানের। তার মধ্যে ছিলেন ছত্তিশগড়ের এই মহিলার বছর ২৩-এর ভাইও। জাতীয় পতাকায় মোড়া কফিনবন্দী দেহ আসে বাড়িতে। তারপর থেকে ভাইয়ের ছবিতেই রাখি বাঁধেন দিদি। এ বারও তার অন্যথা হলো না। শহিদ ভাইয়ের ছবির সামনে সাজিয়ে দিলেন মিষ্টির থালা। আর বাঁধ ভাঙা চোখের জলে ছবিতেই বেঁধে দিলেন রাখি। সংবাদ সংস্থা এএনআই-কে এই মহিলা জানিয়েছেন, “রাখির দিন এলেই তরতাজা ভাইটা চোখের সামনে ভেসে ওঠে। তবু গর্ব হয় এই ভেবে যে, আমার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে।”

```