Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

হাসপাতালের দোতলার জানলা দিয়ে পালানোর চেষ্টা রোগীর! পুরুলিয়ায় হইচই

হাসপাতালের দোতলার জানলা টপকে পালানোর চেষ্টা করল রোগী। শুক্রবার এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানলা ধরে ঝুলতে দেখে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ছুটে যান। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রোগীকে উদ্ধার করে। 

হাসপাতালের দোতলার জানলা দিয়ে পালানোর চেষ্টা রোগীর! পুরুলিয়ায় হইচই

শেষ আপডেট: 29 December 2023 16:30

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: হাসপাতালের দোতলার জানলা টপকে পালানোর চেষ্টা করল রোগী। শুক্রবার এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানলা ধরে ঝুলতে দেখে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ছুটে যান। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রোগীকে উদ্ধার করে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর নাম মহম্মদ আমির। বাড়ি পুরুলিয়ার আদ্রায়। কয়েকদিন আগেই ট্রেন থেকে পড়ে জখম হয়েছিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এতদিন তিনি পুরুষ বিভাগের সার্জিকাল ওয়ার্ডে ভর্তি ছিলেন। ওই ওয়ার্ডের জানলা দিয়ে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করেন আমির। রোগীর আত্মীয়রা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চেঁচামেচি শুনতে পেয়েই নিরাপত্তারক্ষীরা জানলার দিকে ছুটে যান। জানলা দিয়ে হাত বাড়িয়েই রোগীর হাত ধরে ফেলেন। 

ততক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষ দমকলে খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে রোগীকে সেখান থেকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিতর থেকে রোগীর হাত ধরে নিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। দমকল কর্মীরা এসে নীচে নেট টাঙিয়ে দেন। পরে দমকল কর্মীরা উপরে উঠে রোগীকে উদ্ধার করেন। তবে কী কারণে ওই রোগী এমন ঘটনা ঘটালেন তা নিয়ে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।


```