Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

গঙ্গার নিমতলা ঘাটে আচমকা ২০ ফুটের ঢেউ, অন্ত্যেষ্টিতে এসে তলিয়ে গেলেন ন’জন

দ্য ওয়াল ব্যুরো: অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময়েই ঘটে গেল দুর্ঘটনা। সোমবার রাতে নিমতলা ঘাটে মৃতদেহ সৎকার করতে এসে বানের জলে ভেসে গেলেন ন’জন। জল সরতেই উদ্ধার করা গেছে আটজনকে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের অবস্থা গুরুতর। বুধবার সকাল প

গঙ্গার নিমতলা ঘাটে আচমকা ২০ ফুটের ঢেউ, অন্ত্যেষ্টিতে এসে তলিয়ে গেলেন ন’জন

শেষ আপডেট: 19 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময়েই ঘটে গেল দুর্ঘটনা। সোমবার রাতে নিমতলা ঘাটে মৃতদেহ সৎকার করতে এসে বানের জলে ভেসে গেলেন ন’জন। জল সরতেই উদ্ধার করা গেছে আটজনকে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের অবস্থা গুরুতর। বুধবার সকাল পর্যন্ত খোঁজ মেলেনি এক প্রৌঢ়ার। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ নিমতলা ঘাটে মৃতদেহ নিয়ে আসে একটি পরিবার। অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় নদীতে বান আসে। প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রায় ১৫-২০ ফুট উঁচু জলস্তর আছড়ে পড়ে পাড়ে। জলের তোড়ে বেসামাল হয়ে ভেসে যান ন’জন। জলস্তর কিছুটা নামতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই টেনে তোলেন আটজনকে। তড়িঘড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের নাম প্রসেনজিৎ মজুমদার। হাসপাতাল সূত্রে খবর, সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকাল থেকেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও খোঁজ মেলেনি মিতালি মজুমদার নামে এক প্রৌঢ়ার। ঘটনার সময় ঘাটে উপস্থিত এক ব্যক্তি জানিয়েছেন, শ্মশানঘাটের একটি অংশ রেলিং দিয়ে ঘেরা রয়েছে। মৃতের পরিবারের লোকজনেরা সেখানেই দাঁড়িয়েছিলেন। আচমকা নদীনে বান আসায় জলস্তর বেড়ে যায় অনেকটাই। জলের তোড়ে ভেঙে পড়ে রেলিং, ভেসে যান ন’জন। বুধবার সকালেও ঘাটে মোতায়েন রয়েছে পুলিশ। নিরাপত্তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। জলের কাছে যেতে দেওয়া হচ্ছে না মানুষজনকে। নিখোঁজের খোঁজে তল্লাশি চলছে জোরকদমে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```