Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

অজিত সহ ৯ জনের বিধায়ক পদ খারিজের আবেদন এনসিপির, সুপ্রিয়া বললেন, পরিবারে অশান্তি নেই

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে মহানাটকীয় পরিবর্তন ঘটে গিয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। একনাথ শিণ্ডে-বিজেপি সরকারের যোগ দিয়ে রাতারাতি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন এনসিপির আরও ৮ বিধা

অজিত সহ ৯ জনের বিধায়ক পদ খারিজের আবেদন এনসিপির, সুপ্রিয়া বললেন, পরিবারে অশান্তি নেই

শেষ আপডেট: 3 July 2023 04:07

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে মহানাটকীয় পরিবর্তন ঘটে গিয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। একনাথ শিণ্ডে-বিজেপি সরকারের যোগ দিয়ে রাতারাতি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন এনসিপির আরও ৮ বিধায়ক।

রবিবার রাতেই তাঁদের বিধায়ক পদ খারিজের আবেদন জানাল এনসিপি। দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল মহারাষ্ট্রের স্পিকার রাহুল নারলেকরের কাছে এই আবেদন জানিয়েছেন।

রবিবার সরকারে যোগ দিয়ে অজিত পাওয়ার দাবি করেছিলেন, তাঁর সঙ্গে দলের ৪০ জন বিধায়ক রয়েছে। এনসিপির বিধায়ক সংখ্যা হল ৫৪। তার মধ্যে দুই-তৃতীংশ অর্থাৎ ৩৬ জন বিধায়ক ভাঙাতে পারলেই আর দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না অজিত পাওয়ার-প্রফুল্ল প্যাটেল। সেদিক থেকে অজিত পাওয়ারের দাবি তাঁর কাছে অতিরিক্ত আরও চার জনের সমর্থন রয়েছে।

কিন্তু সোমবার জয়ন্ত পাটিল দাবি করেছেন, এসব ঝুটো কথা বলছেন অজিত পাওয়ার। ওঁর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সব জেলা থেকে দলের নেতারা তাঁদের মতামত জানিয়েছেন। তাঁরা অজিতের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ। ৯ জন বিধায়ক নিয়ে এনসিপি দলের কর্তৃত্ব কেউ দাবি করতে পারে না।

তবে দল ভাঙা নিয়ে একটা সন্দেহ খোদ শরদ পাওয়ারের উপরেই পড়ছে। কংগ্রেসের বহু প্রবীণ ও বর্ষীয়াণ নেতা পাওয়ারকে বিশ্বাস করেন না। অনেকে মনে করছেন, এটা শরদ পাওয়ারেরই খেলা। তিনিই তাঁর ভাইপো অজিত পাওয়ারকে বিজেপির দরজায় পাঠিয়েছেন। এরই মধ্যে পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে আবার বলেছেন, ভাই অজিতের সঙ্গে আমার কোনও ঝগড়া নেই। পরিবারের মধ্যে কোনও অশান্তিও নেই।

তাৎপর্যপূর্ণ হল, যে এনসিপি নেতারা বিজেপি-শিন্ডে সরকারে যোগ দিয়েছেন তাঁরা সকলেই পাওয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত। যেমন, প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিল প্রমুখ।

তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, মহারাষ্ট্রে এর আগে রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি যা খেলা দেখিয়েছিলেন, তাতে এই ৯ জনের বিধায়ক পদ খারিজ সহজ হবে না। বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।

মমতা ফোন করলেন শরদ পাওয়ারকে, পাশে থাকার আশ্বাস দিলেন 'ব্যথিত' কাকাকে


```