Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

আট কিশোরী মিলে প্রৌঢ়কে কুপিয়ে খুন! টরন্টোয় হাড় হিম করা ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: টরন্টোতে (Toronto) এক প্রৌঢ়কে (old man) কুপিয়ে খুন (murder) করার অভিযোগ উঠল আটজন কিশোরীর (teenage girls) বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, ওই আটজনকেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ,

আট কিশোরী মিলে প্রৌঢ়কে কুপিয়ে খুন! টরন্টোয় হাড় হিম করা ঘটনা

শেষ আপডেট: 21 December 2022 15:51

দ্য ওয়াল ব্যুরো: টরন্টোতে (Toronto) এক প্রৌঢ়কে (old man) কুপিয়ে খুন (murder) করার অভিযোগ উঠল আটজন কিশোরীর (teenage girls) বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, ওই আটজনকেই গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, রবিবার সকালে কানাডার টরন্টো শহরে একটি রেলস্টেশনের পাশে ওই প্রৌঢ়কে প্রথমে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর ওই আট কিশোরী মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হঠাৎই আক্রমণ করে। প্রৌঢ়কে ধরে পরপর কোপ মারা হয়। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।

এদিকে এই নৃশংস ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। জানা গেছে, মৃতের বয়স ৫৯ বছর। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি টরন্টোতে নতুন এসেছিলেন। তাঁকে কেন এভাবে কুপিয়ে খুন করা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চিনের হাসপাতালে থিকথিক করছে করোনা রোগী, মাটিতে শুইয়েই সিপিআর দিচ্ছেন ডাক্তাররা


```