Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ভোরের ঘুমে থেঁতলে মৃত ৩ শিশু, ৪ মহিলা! পুণ্য অর্জন করতে এসে ফুটপাথে মর্মান্তিক দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: ফের ফিরে এল সলমন খানের সেই দুর্ঘটনা কাণ্ড! তবে এবার গাড়ি নয়, বাস। চলন্ত বাসের চাকায় ঘুমের মধ্যেই থেঁতলে মারা গেলেন তিন শিশু-সহ সাত জন ফুটপাথবাসী! ভোরের ঘুম নাকি সবচেয়ে গভীর হয়। তাঁরাও হয়তো তেমন ঘুমেই ছিলেন ফুটপাথের উপরে।

ভোরের ঘুমে থেঁতলে মৃত ৩ শিশু, ৪ মহিলা! পুণ্য অর্জন করতে এসে ফুটপাথে মর্মান্তিক দুর্ঘটনা

শেষ আপডেট: 11 October 2019 03:07

দ্য ওয়াল ব্যুরো: ফের ফিরে এল সলমন খানের সেই দুর্ঘটনা কাণ্ড! তবে এবার গাড়ি নয়, বাস। চলন্ত বাসের চাকায় ঘুমের মধ্যেই থেঁতলে মারা গেলেন তিন শিশু-সহ সাত জন ফুটপাথবাসী! ভোরের ঘুম নাকি সবচেয়ে গভীর হয়। তাঁরাও হয়তো তেমন ঘুমেই ছিলেন ফুটপাথের উপরে। দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, ঘুমের মধ্যেই গায়ে উঠে আসবে চলন্ত বাস! শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের বুলন্দশহরে গঙ্গাঘাট এলাকার এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত সাত জনের মধ্যে চার জন মহিলা এবং তিন জন শিশু। তারা সকলে একই পরিবারের বলে জেনেছে পুলিশ। তবে তাঁরা স্থানীয় বাসিন্দা নন। বুলন্দশহরের নারৌরা ঘাটে গঙ্গাস্নানে এসেছিলেন উত্তরপ্রদেশেরই হাথরস এলাকার একটি পরিবার। বৃহস্পতিবার স্নান সেরে গঙ্গাঘাট এলাকায় রাস্তার ধারে রাতে ঘুমিয়েছিলেন তাঁরা। ভোরেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে প্রচণ্ড গতিতে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। ঘুমিয়ে থাকা তীর্থযাত্রীদের পিষে দিয়ে কোনও রকমে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে বাসটি। তবে লোক জড়ো হওয়ার আগেই পালিয়ে যায় বাসের চালক। ঘটনাস্থলেই তিন শিশু ও চার মহিলার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বৈষ্ণোদেবী থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল ওই বাসটি। দীর্ঘ পথ চালানোর পরে ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়ার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করে হচ্ছে।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/

```