Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

বিলকিস: আসামিদের সাজা মকুবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি ৬ হাজার নাগরিকের

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানো খুন-ধর্ষণ মামলায় (Bilkis Bano Case) দোষীদের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টকে (Supreme Court) খোলা চিঠি পাঠিয়েছেন দেশের প্রায় ছয় হাজার নাগরিক। গুজরাত সরকার স্বাধীনতা দিবসের দিনে

বিলকিস: আসামিদের সাজা মকুবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি ৬ হাজার নাগরিকের

শেষ আপডেট: 20 August 2022 07:53

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানো খুন-ধর্ষণ মামলায় (Bilkis Bano Case) দোষীদের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টকে (Supreme Court) খোলা চিঠি পাঠিয়েছেন দেশের প্রায় ছয় হাজার নাগরিক। গুজরাত সরকার স্বাধীনতা দিবসের দিনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন আসামীকে মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ এবং ১৪ জনকে খুনের অভিযোগ রয়েছে। এমন ঘৃণ্য অপরাধে দোষী সাব্যস্তদের সাজা মকুবের সিদ্ধান্তে দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।

গুজরাতের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনার পাশাপাশি সই সংগ্রহ অভিযানে নামে। তাতে রাজ্যের বিশিষ্ট নাগরিকেরাও অনেকেই স্বাক্ষর করেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলি হল, মহিলা কল্যাণে কাজ করা সহেলি উইমেনস রিসোর্স সেন্টার, গুজরাত মহিলা মঞ্চ, আহমেদাবাদ মহিলা অ্যাকশন গ্রুপ এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদীদের সংগঠিত করেছে মানবাধিকার রক্ষা সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল রাইটস। আমেদাবাদে তারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পাশাপাশি দেশ জুড়ে সই সংগ্রহের কাজ চলে।

পিইউসিএলের উদ্যোগে দেশের প্রায় ছয় হাজার বিশিষ্ট নাগরিক সাজা মকুবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছেন। তাঁদের বক্তব্য, গুজরাত সরকারের এই সিদ্ধান্ত ন্যায় বিচারের গর্ভপাত।

নাগরিক সমাজের প্রতিবাদপত্রের বক্তব্য, স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীর অধিকার, মর্যাদা এবং নারী শক্তির কথা বলেছিলেন। সেদিনই বিকেলে বিলকিস বানো জানতে পারেন যে দুষ্কৃতীরা তার পরিবারকে হত্যা করেছে, তার তিন বছরের মেয়েকে খুন করেছে, গণধর্ষণ করেছে সরকার তাদের মুক্তি দিয়েছে। কেউ জানতে চায়নি যে তিনি কেমন আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বন্দি মুক্তির যে গাইডলাইন জারি করেছে তাতে স্পষ্টভাবে বলা আছে যে ধর্ষণে অভিযুক্তদের বিশেষ ছাড়ের আওতায় রাখা যাবে না। এই অপরাধগুলি মকুব করা কেবল অনৈতিক এবং অযৌক্তিকই নয়, এটি চলতি নীতির পরিপন্থী।

এদিকে, তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর বিধান পরিষদ সদস্য কে কবিতা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাকে গুজরাত সরকারের সিদ্ধান্ত খারিজের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন।

২৬/১১ ধাঁচে ফের হামলা হবে মুম্বইয়ে! ছক কষেছে পাক জঙ্গিরা, মেসেজ এল পুলিশের হোয়াটসঅ্যাপে


```