Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার বন্ধ থাকবে সুন্দরবনের জঙ্গল, হঠাৎ কেন এমন নিয়ম?

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই বাঘ গণনার কাজ শুরু হচ্ছে। তাই শুক্রবার করে পর্যটকদের জন্য বন্ধ থাকবেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল।

ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার বন্ধ থাকবে সুন্দরবনের জঙ্গল, হঠাৎ কেন এমন নিয়ম?

শেষ আপডেট: 16 November 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শীত পড়তেই পর্যটকরা ভিড় জমাবেন সুন্দরবনে। কিন্তু তাঁদের জন্য় রয়েছে মনখারাপের খবর। এবার ডিসেম্বর মাস থেকে প্রত্যক শুক্রবার পর্যটকদের জন্য় বন্ধ থাকবে সুন্দরবনের জঙ্গল। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বনবিভাগ ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা সব জঙ্গলেই এই নিয়ম চালু হতে চলেছে। 

কিন্তু কী কারণের এমন সিদ্ধান্ত নিল বনদফতর। সূত্রে খবর, ব্যাঘ্র শুমারির কাজ হবে। তাই  জঙ্গলে ক্যামেরা লাগানোর প্রশিক্ষণ দেওয়া হবে বনদফতরের কর্মীদের। ২১ নভেম্বর থেকে ক্যামেরা বসার কাজ শুরু করবেন বনকর্মীরা। সেই কাজ ২৬ নভেম্বর পর্যন্ত শেষ করতে হবে। ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্যাপিংয়ের কাজ। এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা জানা যাবে। তাই পর্যটকদের জন্য সুন্দরবনের বাঘ দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

প্রায় ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সুন্দরবনের জঙ্গল। তাই ১৪৪৪ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই বাঘ গণনার কাজ শুরু হচ্ছে। তাই শুক্রবার করে পর্যটকদের জন্য বন্ধ থাকবেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। কাজ শেষে হলে আবার স্বাভাবিক হবে পর্যটকদের আনা গোনা। 


```