Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

অয়ন ঘনিষ্ঠকে তলব করল সিবিআই, পুর নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম রয়েছে দেবেশের

ধৃতকে জেরা করে আর কে কে মিডলম্যানের কাজ করতেন সে ব্যাপারে তথ্য পেতে চাইছে সিবিআই।

অয়ন ঘনিষ্ঠকে তলব করল সিবিআই, পুর নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম রয়েছে দেবেশের

অয়ন শীল ঘনিষ্ঠকে ডেকে পাঠানো হল, প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 July 2024 11:29

দ্য় ওয়াল ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাতে নাম রয়েছে অয়ন শীল ঘনিষ্ঠ দেবেশ চক্রবর্তীর। তারপরেই আজ সোমবার নিজাম প্যালেসে তলব করা হল দেবেশ ওরফে কানুকে।

তদন্তকারীরা জানান, দেবেশ মূলত মিডলম্যানের কাজ করতেন। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাকে জেরা করেই আর কে কে তার মতো মিডলম্যানের কাজ করতেন সে ব্যাপারে তথ্য পেতে চাইছে সিবিআই। দেবেশও কার থেকে টাকা নিয়ে কাকে দিতেন এটা এখনও স্পষ্ট নয়। এই ধোঁয়াশাগুলি স্পষ্ট করতেই দেবেশকে জেরা করতে চান গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, দেবেশের বয়ান এদিন রেকর্ড করতে চান গোয়েন্দারা।

ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুৃগোপাল রায় ও ‘মিডলম্যান’ অয়ন শীলের। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ, করোনার সময় দক্ষিণ দমদম পুরসভায় হঠাৎ করেই ২৯ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। এই নিয়োগ কোনওভাবেই স্বচ্ছতা বজায় রেখে হয়নি। টাকা পয়সা লেনদেন করেই যে নিয়োগ হয়েছিল, গোয়েন্দাদের কাছে তা স্পষ্ট।

সিবিআই-সূত্রে খবর, অয়ন ঘনিষ্ঠ দেবেশই ৬০০ জনের বেশি চাকরিপ্রার্থীকে পাঠিয়েছিলেন। টাকা-পয়সার লেনদেনের তথ্যও রয়েছে। এতে প্রভাবশালী বেশ কিছু মানুষের যোগও সামনে এসেছে। তালিকা ধরে সবাইকেই তলব করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


```