Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মুল্লাপেরিয়ার বাঁধে জলের উচ্চতা কমাতে নির্দেশ তামিলনাড়ুকে

দ্য ওয়াল ব্যুরো : বন্যাদুর্গত কেরলের অভিযোগ, তামিলনাড়ু আচমকা মুল্লাপেরিয়ার বাঁধ থেকে বিপুল পরিমাণ জল না ছাড়লে এত বড় বিপর্যয় হত না। তামিলনাড়ু এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলল, ৩১ অগাস্ট পর্যন্ত তামিলনাড়ু যেন ম

মুল্লাপেরিয়ার বাঁধে জলের উচ্চতা কমাতে নির্দেশ তামিলনাড়ুকে

শেষ আপডেট: 24 August 2018 08:33

দ্য ওয়াল ব্যুরো : বন্যাদুর্গত কেরলের অভিযোগ, তামিলনাড়ু আচমকা মুল্লাপেরিয়ার বাঁধ থেকে বিপুল পরিমাণ জল না ছাড়লে এত বড় বিপর্যয় হত না। তামিলনাড়ু এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলল, ৩১ অগাস্ট পর্যন্ত তামিলনাড়ু যেন মুল্লাপেরিয়ার বাঁধে ১৩৯ ফুটের বেশি জল না রাখে। বাঁধের জলধারণ ক্ষমতা তার চেয়ে দু'ফুট বেশি। কেরলের ইদুক্কি জেলায় পেরিয়ার নদীর ওপরে ওই বাঁধ অবস্থিত। এখন তাতে ১৪২ ফুট জল আছে। জলের পরিমাণ কমিয়ে ১৩৯ ফুটে নামিয়ে আনার জন্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীকে চিঠি লিখেছিলেন। তামিলনাড়ু সরকার জানিয়েছিল, এই বৃষ্টির সময় তাড়াতাড়ি জলের পরিমাণ কমানো সম্ভব নয়। কিন্তু সুপ্রিম কোর্ট কেরলের দাবিমতো জলের উচ্চতা কমাতে বলেছে। মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে ফের শুনানি হবে আগামী ৬ সেপ্টেম্বর। সেখানে কেৱল, তামিলনাড়ু, কর্ণাটক ও পুদুচেরির প্রতিনিধি উপস্থিত থাকবেন।

```