দ্য ওয়াল ব্যুরো : অটলজি আমার বাবার কবিতার ভক্ত ছিলেন। বাবাও অটলজির কবিতা ভালোবাসতেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোক জানিয়ে টুইটারে লিখেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনেতা শাহরুখ খান লিখেছেন, আমি যখন ছোট ছিলাম, দিল্লিতে অটলজি ভাষণ দেবেন শুনলে বাবা আমাকে শুনতে নিয়ে যেতেন। বাজপেয়ীর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন সিনেমা জগতের আরও অনেকে। তাঁদের মধ্যে আছেন রজনীকান্ত, ধনুষ ও প্রিয়াঙ্কা চোপড়া।
https://twitter.com/SrBachchan/status/1030101238774284289
শাহরুখ লিখেছেন, বড় হওয়ার পরে অটলজির একটি কবিতা সিনেমায় আবৃত্তি করেছিলাম। তাঁর সঙ্গে অনেকবার কবিতা, ফিল্ম, রাজনীতি নিয়ে আলোচনা করেছি। তাঁর মতো আমার হাঁটুতে যন্ত্রণা আছে। সেই নিয়েও আলোচনা হত। বাড়িতে তাঁকে সবাই বাপজি বলে ডাকত। দেশ আজ পিতৃপ্রতিম এক নেতাকে হারাল। ব্যক্তিগতভাবে আমি শৈশবের স্মৃতির একটা টুকরো হারিয়ে ফেললাম। আমাদের কবি প্রধানমন্ত্রী চলে গেলেন। বাপজি, আপনার প্রতি ভালোবাসা রইল।
https://twitter.com/iamsrk/status/1030126808245698561
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, তিনি নিঃস্বার্থভাবে দেশকে সেবা করে গিয়েছেন। আমাদের পরিবারের বিশেষ শুভাকাঙ্খী ছিলেন। ধনুষ লিখেছেন, অটলজির মৃত্যুতে গভীর দুঃখ পেয়েছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।
অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, আমি যখন ছোট ছিলাম, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী বলতে তাঁর চেহারাটাই মনে আঁকা হয়ে আছে। যখন অপর কোনও প্রধানমন্ত্রীর কথা শুনি, তাঁর সঙ্গে তুলনা করে ফেলি নিজের অজান্তেই ।