Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২০০০ বছরের প্রাচীন বৌদ্ধ স্তূপ, সংরক্ষণ নিয়ে উঠল প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: পুনর্নিমাণ হয়েছিল ২০১৬ সালে। তিন বছরের মধ্যেই ভেঙে পড়ল ২০০০ বছরের পুরনো বৌদ্ধ স্তূপ। ঐতিহ্যবাহী থোটলাকোন্ডার মহাস্তূপের একটি অংশ এই স্তূপ। প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা। প্রাচীন স্তূপের সংরক্ষণ নিয়ে ইত

প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২০০০ বছরের প্রাচীন বৌদ্ধ স্তূপ, সংরক্ষণ নিয়ে উঠল প্রশ্ন

শেষ আপডেট: 23 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুনর্নিমাণ হয়েছিল ২০১৬ সালে। তিন বছরের মধ্যেই ভেঙে পড়ল ২০০০ বছরের পুরনো বৌদ্ধ স্তূপ। ঐতিহ্যবাহী থোটলাকোন্ডার মহাস্তূপের একটি অংশ এই স্তূপ। প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা। প্রাচীন স্তূপের সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। ভাইজ্যাগ-ভেমিলি বিচ রোডের উপর থোটলাকোন্ডার পাহাড়ের মাথায় এই বৌদ্ধ বিহার পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা।  ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার বিভাগের (ইনট্যাক) তরফে জানানো হয়েছে, এই ধরনের প্রাচীন স্থাপত্য সংরক্ষণ ও পুনর্নিমাণের জন্য বিশেষ পদ্ধতি রয়েছে। সেই সব বিচার বিবেচনা না করেই ২০১৫ সালে এই স্তূপ পুনর্গঠনের কাজ শুরু করে রাজ্য সরকার। আধুনিক ইট, নির্মাণ বস্তু ব্যবহার করে স্তূপ সারানোর কাজ শুরু হয়। বিজয়ওয়াড়া থেকে পাথর আনানো হয়। এই পদ্ধতিতে বিশেষ আপত্তি জানিয়েছিল ইনট্যাক। ইনট্যাকের কো-অর্ডিনেটর ময়াঙ্ক কুমারি দেও বলেছেন, "মহাস্তূপের ভিতই মজবুত হয়নি। আমরা পুনর্নিমাণে বাধা দিয়েছিলাম। কিন্তু নিষেধ মানা হয়নি। আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের পদ্ধতিতে এই স্তূপ পুনর্গঠন করা সম্ভব নয়। তারই ফল মিলল হাতেনাতে। তিন বছরের মধ্যেই ভেঙে পড়ল দেশের ঐতিহ্য।" ময়াঙ্কের দাবি, এই দুর্ঘটনার পরেও স্তূপের পুনর্নিমাণের কাজে গলদের কথা মানতে চাইছেন না সরকারি আধিকারিকরা। তাঁদের বক্তব্য কেবলমাত্র বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে এই স্তূপ। ঘটনা প্রসঙ্গে রাজ্য প্রত্নতাত্ত্বিক বিভাগের (অন্ধ্র উত্তর উপকূল) ডেপুটি ডিরেক্টর এস ভেঙ্কট রাও বলেছেন, স্তূপের ওজনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তা ছাড়া কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বিজয়ওয়াড়া কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। স্তূপের চারদিকে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে, যাতে পর্যটকদের কোনও দুর্ঘটনা না হয়। খুব দ্রুত ফের এই বৌদ্ধ স্তূপ সারিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/

```