Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

পরীক্ষা চলাকালীন কাবুলের স্কুলে ব্যাপক বিস্ফোরণ! প্রাণ গেল অন্তত ১৯ জনের, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কাবুলের এক স্কুলে পরীক্ষা চলছিল। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে (Kabul Blast) কেঁপে উঠল ওই স্কুল। এদিনের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত বহু। ঘটনাটি ঘটেছে শহরের পশ্চিম অংশে। এদিন শহরের একটি এডুকে

পরীক্ষা চলাকালীন কাবুলের স্কুলে ব্যাপক বিস্ফোরণ! প্রাণ গেল অন্তত ১৯ জনের, আহত বহু

শেষ আপডেট: 30 September 2022 07:06

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কাবুলের এক স্কুলে পরীক্ষা চলছিল। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে (Kabul Blast) কেঁপে উঠল ওই স্কুল। এদিনের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত বহু।

ঘটনাটি ঘটেছে শহরের পশ্চিম অংশে। এদিন শহরের একটি এডুকেশন সেন্টারে পরীক্ষা ছিল। সেই মতো পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা স্কুল। স্থানীয় পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুলের যে এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেখানে মূলত সংখ্যালঘুদের বাস। এই এলাকায় আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। বারবার কেন এই একই এলাকায় হামলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

চলতি মাসের ৫ তারিখ কাবুলের রুশ দূতাবাসের সামনেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল।আফগানিস্তানে এইরূপ বিস্ফোরণের ঘটনা নতুন নয়। আগেও একাধিক মসজিদে ও স্কুলে এমন ঘটনা ঘটেছে। প্রাণ গেছে বহু মানুষের। তবে এদিনের এই বিস্ফোরণের পেছনে কে বা কারা যুক্ত তা এখনও স্পষ্ট নয়।

গত বছর অগস্ট মাসে আফগানিস্তানের দখল নেয় তালিবান। ক্ষমতায় এসেই দেশে শান্তি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল তারা। কিন্তু আদতেও তা হয়নি, যা এমন ঘটনা থেকেই স্পষ্ট। কূটনৈতিক মহলের মতে, সময়ের সঙ্গে সঙ্গে দেশের কোণায় কোণায় বেড়েছে সন্ত্রাসমূলক কার্যকলাপ। যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তালিবান সরকারকে।

বাড়ি, গাড়ি কেনার ঋণে সুদের হার বাড়বে, রেপো রেট অনেকটাই বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক


```