Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

হরগৌরীর ভেলা ভাসানো মেলা ঘিরে মেতে উঠল বর্ধমানের কোটা গ্রাম

লোক আখ্যান অনুসারে, এই দিন ভেলায় চড়ে হর ও পার্বতী স্বর্গে প্রত্যাবর্তন করেন। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই কোটা গ্রামের সায়ের পুকুরে চলে ভেলা বিসর্জনের বিশেষ অনুষ্ঠান। 

হরগৌরীর ভেলা ভাসানো মেলা ঘিরে মেতে উঠল বর্ধমানের কোটা গ্রাম

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 23 October 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হরগৌরীর ভেলা ভাসানো মেলা ঘিরে জনজোয়ার পূর্ব বর্ধমানের কোটা গ্রামে। আউশগ্রাম ২ নম্বর ব্লকের কোটা গ্রামে শতাব্দী প্রাচীন লোকউৎসব এই ভেলা ভাসানো। স্থানীয়রা জানান, প্রায় ২৫০ বছরের ঐতিহ্যকে ধরে রেখে প্রতিবছর কালীপুজোর পর আয়োজন করা হয় এই হরগৌরীর ভেলা উৎসবের।

লোক আখ্যান অনুসারে, এই দিন ভেলায় চড়ে হর ও পার্বতী স্বর্গে ফিরে যান। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই কোটা গ্রামের সায়র পুকুরে চলে ভেলা বিসর্জনের বিশেষ অনুষ্ঠান। শিব–পার্বতী, দুর্গা ও পঞ্চাননের একাধিক মূর্তি সুসজ্জিত কাঠের ভেলায় বসিয়ে পুকুর জুড়ে ঘোরানো হয়, এরপর সম্পন্ন হয় বিসর্জনের আচার। প্রবীণরা জানান, বহু বছর আগে গ্রামের মানুষ স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ভেলায় মা অন্নপূর্ণা ও হরকে বিসর্জন দিতে হবে—সেখান থেকেই এই রীতি। কালক্রমে দেবদেবতার সংখ্যা বেড়েছে, ভেলার আকার–আয়োজন বড় হয়েছে, আর এই উৎসব পরিণত হয়েছে বৃহৎ জনসম্মেলনে।

চারদিন ধরে সার পুকুরপাড় জুড়ে চলে মেলা। দূরদূরান্ত থেকে আসেন হাজারো দর্শনার্থী। ভেলার জলে ভাসার দৃশ্য দেখতে সন্ধ্যা নামার পর গ্রাম ও আশপাশের এলাকার মানুষের ঢল নামে পুকুরপাড়ে। ঢাক, কাঁসর, উলুধ্বনিতে আলোয় সাজানো ভেলা ভাসানোর রীতি হয়ে ওঠে এক অসামান্য গ্রাম্য লোকনাট্যের অভিজ্ঞতা। ভিড় জমে মেলায়। খাবার-দাবার, সাজসজ্জা-মনোহারি সমস্ত দোকানেই উপচে পড়ে ভিড়।

আজ যখন বহু গ্রামীণ উৎসব প্রায় হারিয়ে যেতে বসেছে, সেখানে কোটা গ্রাম ধরে রেখেছে নিজেদের ঐতিহ্যকে। তাই নতুন প্রজন্মও সাক্ষী থেকে যাচ্ছে তার।  
 


```