শেষ আপডেট: 5 January 2026 14:11
অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলে হেয়ারিংয়ের নোটিস দিয়ে আসতে বলা হয় অশোকনগর কালীতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা শিবানী বোসকে। বয়স্ক দেখে তাঁর ক্ষেত্রে শুনানি বাড়িতে হতে পারে ভেবে সকাল সাড়ে আটটা পর্যন্ত বাড়িতে অপেক্ষা করেছিলেন বৃদ্ধার ছেলে।
নির্বাচন কমিশনের (Election Commission) কড়া নির্দেশ রয়েছে ৮৫ বছরের উপরে বয়স্ক মানুষদের হেয়ারিং (SIR Hearing) হবে বাড়িতেই। এছাড়া গর্ভবতী মহিলা, অসুস্থদের ক্ষেত্রেও একই নির্দেশ রয়েছে কমিশনের। অথচ ১০৪ বছরের বৃদ্ধাকে সশরীরে আসতে হল শুনানিতে। অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলে হেয়ারিংয়ের নোটিস (SIR Hearing Notice) দিয়ে আসতে বলা হয় অশোকনগর কালীতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা শিবানী বোসকে। বয়স্ক দেখে তাঁর ক্ষেত্রে শুনানি বাড়িতে হতে পারে ভেবে সকাল সাড়ে আটটা পর্যন্ত বাড়িতে অপেক্ষা করেছিলেন বৃদ্ধার ছেলে। পরে বিএলও (BLO) বা কমিশনের কেউ আসছে না দেখে বাধ্য হয়ে টোটো ভাড়া করে মাকে নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছন।