Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

কেমন দেখতে সমুদ্রের অতলে 'ডুবে যাওয়া পৃথিবী'? খুলতে পারে ৪ বিলিয়ন বছর আগের রহস্য

বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে, মান্টলের মধ্যে কিছু প্রাচীন ভূ-স্তরের অংশ আবিষ্কার করেছেন। যেগুলোকে 'সানকেন ওয়ার্ল্ড (বাংলায় ডুবে যাওয়া পৃথিবী)' বলা হয়।

কেমন দেখতে সমুদ্রের অতলে 'ডুবে যাওয়া পৃথিবী'? খুলতে পারে ৪ বিলিয়ন বছর আগের রহস্য

প্রাচীন ভূ-স্তরের অংশ আবিষ্কার

শেষ আপডেট: 15 January 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে, মান্টলের মধ্যে কিছু প্রাচীন ভূ-স্তরের অংশ আবিষ্কার করেছেন। যেগুলোকে 'সানকেন ওয়ার্ল্ড (বাংলায় ডুবে যাওয়া পৃথিবী)' বলা হয়। নতুন পদ্ধতিতে পৃথিবীর অভ্যন্তরের মানচিত্র তৈরি করে এই আবিষ্কারটি করা সম্ভব হয়েছে। একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে, টেকটোনিক প্লেটের পুরনো কিছু অংশ সমুদ্রের নিচে এবং মহাদেশের ভেতরে লুকিয়ে রয়েছে।

আগে যা জানা ছিল, টেকটোনিক প্লেটের অংশগুলো সাধারণত এমন জায়গায় পাওয়া যেত যেখানে প্লেটগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছিল। ফলে একে অপরের নিচে চলে যাচ্ছিল। তবে এই নতুন অংশগুলো এমন জায়গায় পাওয়া গিয়েছে যেখানে কোনও টেকটোনিক কাজকর্ম হয়নি। যেমন পশ্চিম প্যাসিফিক মহাসাগরের নিচে। তাই বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারছেন না, কীভাবে এই অংশগুলো সেখানে পৌঁছালো।

এই অবিশ্বাস্য আবিষ্কারটি হয়েছে পৃথিবীর ভেতরের বিভিন্ন ভূমিকম্প তরঙ্গ ব্যবহার করে, যা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই অংশগুলো হয়তো ৪ বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু এটি এখনও একটি রহস্য হয়েই রয়ে গিয়েছে। 

গবেষকরা আরও জানাচ্ছেন, এই অংশগুলো হয়তো সাবডাকটেড প্লেটের মতো হতে পারে। তবে তাদের আরও গবেষণা করতে হবে। যাতে এই বিষয়ে নিশ্চিত হতে পারেন।


```