Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস কেন? ‘খামোখা জটিলতা’ নিয়ে ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হওয়ার কথা ৮ অগস্ট। তার আগে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের (Why was Rujira barred) অনুমতি চেয়েছিলেন। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা দেয়নি। সোমবার

অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস কেন? ‘খামোখা জটিলতা’ নিয়ে ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 24 July 2023 14:19

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হওয়ার কথা ৮ অগস্ট। তার আগে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের (Why was Rujira barred) অনুমতি চেয়েছিলেন। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা দেয়নি। সোমবার এ নিয়ে মামলা সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হল, ইডিকে।

বিচারপতি সঞ্জয় কিসান কল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শুনানি চলছিল। বিচারপতি কল ইডির উদ্দেশে বলেন, “আপনারা ওঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তদন্ত করছেন এক বছর হয়ে গেল। তদন্ত এখনও শেষ হয়নি। আপনারা যখন মনে হচ্ছে, তলব করছেন। তার পরেও কীসের ভিত্তিতে লুক আউট নোটিস জারি করে রেখেছেন?”

বিচারপতি ইডির উদ্দেশে আরও বলেন, “বিদেশে সফর করা কোনও ব্যক্তির অধিকার, যদি না তিনি পালিয়ে যান। কেন আপনারা মামলাটা অহেতুক জটিল করছেন? কেন লুক আউট নোটিস জারি করা হয়েছে, এবং এ ব্যাপারে কী করতে হবে বলুন।”

আদালতের বক্তব্য, কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি যখন লুক আউট নোটিস জারি করে, তখন মামলা জটিল হয়ে যায়। তার পরিধি আরও বেড়ে যায়। সুপ্রিম কোর্ট ইডির কাছে স্পষ্ট করে জানতে চেয়েছে, কেন অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে, এবং কেন চিকিৎসার জন্য তিনি বিদেশ সফরে যেতে পারবেন না?

আগামী ২৬ জুলাই অর্থাৎ বুধবার আমেরিকা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন অভিষেক ও তাঁর স্ত্রী। এদিন আদালতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল জানান, চিকিৎসার জন্য তাঁর মক্কেলকে এক মাস আমেরিকায় গিয়ে থাকতে হবে। এর আগেও অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বিদেশ সফরে গিয়েছিলেন। তার পর সময়ের মধ্যে ফিরেও এসেছেন।

কপিল সিব্বল তাঁর সওয়ালে বলেন যে, অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে রাখা রয়েছে কিনা তাঁদের স্পষ্ট করে জানা নেই। ইডি তাঁদের জানায়নি। তবে তাঁরা আশঙ্কা করছেন যে অভিষেকের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি করে রাখা রয়েছে।

এদিন ইডির তরফে আদালতে সওয়াল করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি জানিয়েছেন, এ ব্যাপারটা নিয়ে ইডির সঙ্গে কথা বলে তার পর তিনি আদালতকে জানাতে পারবেন।

এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কল ও বিচারপতি সুধাংশু ধুলিয়া জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই।

এর অর্থ পরিষ্কার। তা হল ২৬ জুলাই অন্তত আমেরিকা সফরে যেতে পারবেন না অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা। তবে অভিষেক শিবির আদালতের উপর আস্থা রাখছে।

আরও পড়ুন: রুজিরার জেরা শেষ, অভিষেক-পত্নী বেরিয়ে গেলেন সিজিও থেকে


```