Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

‘আমি মূক-বধির, সেটাই কি আমার অপরাধ?’ মোদীকে প্রশ্ন বিস্ফোরক বীরেন্দ্রর

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন প্রতিবন্ধী কুস্তিগির বীরেন্দ্র সিং। তিনি প্যারালিম্পিকে মোট তিনটি সোনা পেয়েছেন।

‘আমি মূক-বধির, সেটাই কি আমার অপরাধ?’ মোদীকে প্রশ্ন বিস্ফোরক বীরেন্দ্রর

শেষ আপডেট: 10 January 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন প্রতিবন্ধী কুস্তিগির বীরেন্দ্র সিং। তিনি প্যারালিম্পিকে মোট তিনটি সোনা পেয়েছেন। দেশকে পদক এনে দিয়েছেন কমনওয়েলথ গেমসেও। তারপরেও কেন তিনি খেলরত্ন পুরস্কার পেলেন না, সেই নিয়ে খোদ দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন তিনি।

মঙ্গলবারই দিল্লিতে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু দেশের সফল ক্রীড়াবিদদের হাতে অর্জুন, পদ্মশ্রী ও খেলরত্ন পুরস্কার তুলে দিয়েছেন। যদিও অনেকেই নানা স্বীকৃতিতে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন ক্রীড়া মহল থেকে। 

দেশের নামী কুস্তিগির বীরেন্দ্রও একইভাবে বঞ্চিত হয়েছেন। অথচ তাঁর মতো সাফল্য অনেকেরই নেই। তিনি অর্জুন কিংবা পদ্মশ্রী পেয়েছেন। কিন্তু কেন তিনি খেলরত্ন পেলেন না, সেই নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন।। জানিয়ে দিয়েছেন, আমি কথা বলতে পারি না বলে আমাকে এভাবে বঞ্চিত করা হল।

শুধু তাই নয়, হরিয়ানা সরকারও তাঁকে আট কোটি টাকা থেকে বঞ্চিত করেছে। সেটিও বলেছেন বীরেন্দ্র। তাঁর বক্তব্য, একই যাত্রায় পৃথক ফল হলে হতাশা গ্রাস করে, নিজেকে ছোট মনে হয়।

বীরেন্দ্র টুইট করে ট্যাগ করেছেন মোদীকে, এমনকী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকেও। তিনি লিখেছেন, আমি দেশের হয়ে অলিম্পিকে পাঁচটি পদক এনেও খেলরত্ন সম্মান থেকে বঞ্চিত হয়েছি। আমার অপরাধ আমি মূক ও বধির। কথা বলে নিজের দাবি জানাতে পারি না।


```