Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আইপিএলে কেমন কৌশল নিচ্ছে কেকেআর? দলের অভিজ্ঞ বোলারদের ছাড়ার মানে কী!

গৌতম গম্ভীর দলের মেন্টর হওয়ার পরে এই সংস্কার বেশ তাৎপর্যবাহী মনে করা হচ্ছে।

আইপিএলে কেমন কৌশল নিচ্ছে কেকেআর? দলের অভিজ্ঞ বোলারদের ছাড়ার মানে কী!

শেষ আপডেট: 26 November 2023 20:33

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কেমন কৌশল নেবে কলকাতা নাইট রাইডার্স? এই নিয়ে রবিবার সন্ধ্যের পর থেকে ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়েছে। রবিবারই আইপিএলে কাদের রিলিজ করবে, কাদের ধরে রাখবে, সেটি জানানোর শেষ দিন ছিল। তবে ১২ ডিসেম্বর পর্যন্ত এই নিয়মটি বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।

এবার আইপিএলে কলকাতার কৌশল নিয়ে কথা হওয়ার একটাই কারণ, দলের সিনিয়র বোলারদের ছেঁটে ফেলা। তারা দলের গতবারের অধিনায়ক নীতিশ রাণা ও বৈভব অরোরার পেস বোলিংয়ে বেশি ভরসা রেখেছে। না হলে টিম সাউদি, লকি ফার্গুসন, উমেশ যাদবদের রিলিজ করে দেওয়া হয়েছে। এমনকী মিডিয়াম পেসার শার্দূল ঠাকুরকেও রাখেনি তারা।

গৌতম গম্ভীর দলের মেন্টর হওয়ার পরে এই সংস্কার বেশ তাৎপর্যবাহী মনে করা হচ্ছে। কলকাতা ধরে রেখেছে অধিনায়ক শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীদের।  বিদেশিদের মধ্যে রয়েছেন আফগান তারকা রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে।

কেন তারা পেস বোলারদের ধরে রাখল না, কী তাদের কৌশল? হর্ষ ভোগলের মতো নামী ক্রিকেট বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘কেকেআরের ছক আমাদের কাছে পরিষ্কার। তারা রাণা ও অরোরার মতো জুনিয়র বোলারদের রেখে দিয়েছে। শ্রেয়স ফিরে আসায় ব্যাটিং আগেরমতোই শক্তিশালী হল। শুধু দরকার একজন ভারতীয় উইকেটরক্ষক।’

এমনকী বাংলাদেশের দুই তারকা শাকিব ও লিটনকেও রাখেনি শাহরুখ খানের কলকাতা। এছাড়াও বাদ গেলেন আর্য দেশাই, ডেভিড ওয়াইস, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লস।


```