Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

দেশের আকাঙ্খাকে ধ্বংস করে দিয়েছ তোমরা! বাবরদের কড়া আক্রমণ আক্রামের

চলতি টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স আহামরি নয়। তারা গত ম্যাচে ভারতের কাছে জেতা ম্যাচ হারের পরে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

দেশের আকাঙ্খাকে ধ্বংস করে দিয়েছ তোমরা! বাবরদের কড়া আক্রমণ আক্রামের

ওয়াসিম আক্রাম।

শেষ আপডেট: 12 June 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো: চলতি টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স আহামরি নয়। তারা গত ম্যাচে ভারতের কাছে জেতা ম্যাচ হারের পরে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের প্রায় সবাই হতাশ বর্তমান দলের পারফরম্যান্সে।

এর আগে মুখ খুলেছিলেন সলমন বাট, রামিজ রাজারা। এবার সমালোচনায় সবাইকে টেক্কা দিলেন ওয়াসিম আক্রাম। সুলতান অব সুইং বিশ্বকাপের মঞ্চে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘‘আমি হতাশ বললে ভুল বলা হবে, বলা উচিত আমি পাক দলের ফর্ম নিয়ে বিরক্ত। দলের ক্রিকেটাররা দেশের মানুষদের আবেগ নিয়ে একেবারে ছিনিমিনি খেলছে।’’

এক সম্প্রচার চ্যানেলের বিশেষজ্ঞের ভূমিকা পালন করতে আক্রাম আলোচনা করছিলেন নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে। সেই আলাপচারিতায় আক্রাম বলেন, আমি জানি না এটা কী হচ্ছে! কী খেলতে চাইছে দল, আমি সত্যিই বুঝতে পারছি না। দেশের মানুষের আশা-আকাঙ্খার সর্বনাশ করে দিয়েছে ছেলেরা। এই দলের কেউ কারও সঙ্গে ভাল করে কথা বলে না। আমাদের দলের যে দীর্ঘ একটা ইতিহাস রয়েছে, ওরা কি সেটা জানে না?’’

বিস্ফোরক আক্রাম আরও বলেছেন, ‘‘সিধু ভাই দেখো, আমার এই কথা যদি ভাইরাল হয়ে যায়, তা হলে হোক। আমি অনেক এই দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছি, আর কিছু ভাল লাগছে না। একটা গোটা দেশের আবেগের সঙ্গে খেলছ। সবকিছুর একটা সীমা রয়েছে।’’

কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচে জিতেছে পাক দল। তারা চলতি মেগা আসরে প্রথম কোনও জয় পেল। আক্রাম বলেছেন, ‘‘এই দলের ক্রিকেটারদের খেলা শেখানোর কোনও বিষয় নেই। কিলার ইনস্টিঙ্কট এগুলি ভেতর থেকে আসে, বলে কিছু হয় না।’’  


```